• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী ৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে

‘হাসিনার বিচার অবশ্যই হতে হবে, না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না’

Reporter Name / ১৮৯ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

51

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জুলাই আন্দোলন বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যে দেশে কোনো ফ্যাসিস্ট সরকারের স্থান হতে পারে না এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হওয়া উচিত। তিনি বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এর সঙ্গে জড়িত সবার ঐক্যবদ্ধ থাকতে হবে।

রোববার রাজধানীর শাহবাগে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ছাত্রদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ছাত্রদলের বর্তমান নেতাকর্মীদের আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তৎকালীন সময়েও রাজনৈতিক অনেক সংকট ছিল। বর্তমান ছাত্রদলের নেতাকর্মীরা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জুলুমের শিকার হওয়া সত্ত্বেও জুলাই আন্দোলন সফল করতে পেরেছেন।

তিনি আরো বলেন, আজকের জুলাই আন্দোলন প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে হেলমেট বাহিনী ছাত্রলীগের কোনো অবস্থান থাকতে পারে না। তিনি বলেন, জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে যে, এ দেশে শেখ হাসিনার বিচার অবশ্যই হতে হবে, তা না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

এ্যানী সকল রাজনৈতিক দলকে জুলাই-আগস্টের প্রত্যাশা পূরণের জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, তা না হলে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাবো না।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা।

কেন্দ্রীয় ছাত্রদলর সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd