• শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

১৩ বছরের বড় লাস্যময়ীর প্রেমে মজেছেন লামিনে ইয়ামাল!

Reporter Name / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

73

ফুটবলের বিশ্বের তরুণ সেনসেশান লামিনে ইয়ামাল। স্পেনের এই ফুটবলার খেলেন বার্সেলোনায়। ক্লাব কিংবা জাতীয় দল- দুই জার্সিতেই অপ্রতিরোধ্য তিনি। দেশের হয়ে ইউরো জয়ের পর এব্র কাতালান ক্লাবটির জার্সিতেও সব জয় করেছেন তিনি। নতুন মৌসুম শুরুর আগে তিনি আছেন অবকাশ যাপনে।

অবকাশ যাপনের ছবি প্রকাশ করেই বিপাকে পড়েছেন ইয়ামাল। ছুটি কাটাতে ইয়ামাল আছেন ইতালিতে। সেখানকার একটি ছবিই তিনি ইন্সটাগ্রামে দিয়েছেন যাতে দেখা যায় একটি সুইমিংপুলের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন তিনি।

এদিকে স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানের ক্রু ফাতি ভাজকেজও একটি ছবি দিয়েছেন নিজের ইস্নটাগ্রামে। দুজনের ছবি যে একই রিসোর্টের একই সুইমিংপুলের তা বুঝতে বাকি থাকে না কারোরই। এরপর দুইয়ে দুইয়ে চার মেলান নেটিজেনরা।

স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ বছর বয়সী ইয়ামাল আর ৩০ বছর বয়সী ভাজকেজ ইতালির একই স্থানে অবস্থান করেছেন। সেখানে বলা হয়েছেন, ইয়ামাল তার চেয়ে ১৩ বছরের বড় ফাতির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন।

এদিকে স্প্যানিশ সাময়িকী লেকচারাস একটি ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যায় ইয়ামাল ও ফাতি একসঙ্গে স্পিড বোট নিয়ে ঘুরছেন। স্পিডবোট চালাচ্ছেন ইয়ামাল আর পেছনে বসে তাঁকে জড়িয়ে ধরে আছেন ফাতি। এ থেকেও নেটিজেনরা ধারণা করেন যে এ দুজন ভালোবাসায় মজে আছেন।

তবে ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস জানিয়েছেন, এ দুজন প্রেমের সম্পর্কে নেই। ওইয়োস নিজেও একই জায়গায় আছেন বলেই জানা গেছে। তিনি জানিয়েছেন, এখানে ইয়ামালের সাথে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থ আছে। ইয়ামালের সঙ্গে ফাতির কোনো সম্পর্ক নেই।

এদিকে ইয়ামালের সঙ্গে প্রেমের গুঞ্জণ ছড়িয়ে পড়ার পর থেকেই নিয়মিত হুমকি পাচ্ছেন ফাতি। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা দুঃখজনক। কিছু মানুষের ভেতরটা এতই অন্ধকারাচ্ছন্ন যে তারা এমন একজনের মৃত্যু কামনা করে, যাকে তারা চেনেই না। যারা আমার ক্ষতি চায়, আমি তাদের আরোগ্য কামনা করি। কারণ, তারা সুস্থ হয়ে থাকলে অন্য কারও ধ্বংস কামনা করতে পারত না।’

এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করা ফাতি একজন ইনফ্লুয়েন্সারও। ইউটিউবে ১০ লাখের বেশি সাবস্ক্রাইবার আছে ফাতির। ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা প্রায় ৪ লাখ, টিকটকে ৩ লাখ ২০ হাজারের বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd