• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ব্রাজিলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মরক্কো আয় ব্যয়ের মধ্যে কোনো সচ্ছতাও নেই,ওদের কাছে কোনো হিসাব নেই সাবেক এমপি অধ্যক্ষ ফরিদ চৌধুরীর ইন্তেকাল কানাইঘাটে জানাযা আজ বিকেল ৪টায় কুলাউড়ায় বিএসএফের গু লি তে বাংলাদেশি নি হ ত হযরত শাহজালাল ও শাহপরাণ (রহ.) মাজারের দানবাক্সে তালা সিলেটে পুলিশের ‘ডাইরেক্ট অ্যাকশন’ ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর, থানায় নিয়ে হেনস্তা পয়েন্ট ভাগাভাগিতে শেষ কানাডা-বসনিয়া লড়াই নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা

১৮ দিনে প্রবাসী আয় ২২৯০২ কোটি টাকা

Reporter Name / ২৯৮ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
প্রবাসী আয়ে তৃতীয় স্থানে সিলেট বিভাগ

329

চলতি জুন মাসের ১৮ দিনে প্রবাসী আয় এসেছে ১৮৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১.৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২২ হাজার ৯০২ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে চলতি মাসের ১৮ তারিখ পর্যন্ত মোট ২৯ দশমিক ৩৬ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২৩ দশমিক ০৬ বিলিয়ন ডলার।

সদ্যবিদায়ী মে মাসে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৯৭ বিলিয়ন ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। তারও আগে, গত মার্চে এসেছিল সর্বোচ্চ ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) জুলাই মাসে দেশে রেমিট্যান্স আসে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। এরপর আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার, মার্চে ৩২৯ কোটি ডলার, এপ্রিলে ২৭৫ কোটি ডলার এবং মে মাসে ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd