• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিতে যুক্ত স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের চোরের মায়ের বড় গলা, ‘দুর্নীতির বরপুত্র’ আসিফের অবস্থাও সেরকম: রাশেদ খান রাষ্ট্রপতির সফর নির্বিঘ্ন করতে সিলেটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা শাবিপ্রবি শিক্ষার্থীকে উত্ত্যক্তের অভিযোগ, রাজমিস্ত্রি যুবককে পুলিশে সোপর্দ ডাকসু সংগ্রহশালা থেকে পাকিস্তানের নেতা জিন্নাহকে অপসারণের দাবি ঢাবি ছাত্রদলের আম্বরখানায় নাগরী লিপিতে সাইনবোর্ড, ফিরছে সিলেটের হারানো ঐতিহ্য হাকালুকি হাওরে মিলছে রুপালি ইলিশ ভুকশিমইলে ঈদে মিলাদুন্নবী মাহফিল: এমপিকে বক্তব্যের সুযোগ না দেওয়ায় সমর্থকদের তীব্র ক্ষোভ খালি ভারত ভারত না করে নিজের দেশের চিন্তা করেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাসূল (সা.)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ’ এক দশকে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান রাষ্ট্রপ্রতির আগমনে রূপ বদলাচ্ছে সিলেট সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজতে ইসলাম মাধবপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে ইউএনওর গাড়ির সংঘর্ষ,আহত ১ তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

Reporter Name / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

100

২৫ জুলাই আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলে ব্যাপক প্রস্তুতি

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্খা বাস্তবায়নে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করতে ১১ দলীয় ঐক্য দেশব্যাপী সমাবেশ ও কর্মসূচী পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে ১১ দলীয় ঐক্যের শরিক দলগুলোর পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সিলেটবাসীর সক্রিয় সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের মুল উদ্দেশ্য ছিল রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত ফ্যাসিস্ট আওয়ামী স্টাইলে দেশ শাসন শুরু করেছে। তারা মেধা ও যোগ্যতার পরিবর্তে রাষ্ট্রযন্ত্রের সকল স্তরে দলীয় লোক বসিয়ে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। যা জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্খা পরিপন্থী। এদেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোন স্বপ্ন জনগণ পূরণ হতে দিবেনা।

তিনি মঙ্গলবার (১৪ জুলাই) রাতে আগামী ২৫ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর জামায়াতের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটে মহানগর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন আহমদ ও ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারী ও সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমূখ। এছাড়া সভায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, সাংগঠনিক সমন্বয়, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সমাবেশ সফল করতে জেলা ও মহানগর আওতাধিন সকল উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ এবং সকল পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২৫ জুলাইয়ের বিভাগীয় সমাবেশ সিলেট বিভাগের সর্বস্তরের জনগণ ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মসূচি সফল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd