• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা মাধবপুরে এনা পরিবহন-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ সিলেটে ছাত্রলীগের মিছিলে চেষ্টা, গ্রেপ্তার ২ সিলেটে ছাত্রদল নেতাকে মারধর ছাত্রলীগ নেতার, নেপথ্যে কী? সেই মাদ্রাসায় বলাৎকারের শিকার আরও অনেক শিশু, প্রতিরাতে ১/২ জনকে ‘ঘরে নিতেন’ শিক্ষক গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান: ২৭টি ড্রেজার ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি; প্রতিনিধি পাঠানোরও সুযোগ নেই শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না সিলেটের অর্ধশতাধিক এলাকায় শরিয়াহবিরোধী আইন হলে ওলামায়ে কেরাম মেনে নেবে না বিরোধী দলকে সঙ্গে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : সংসদে বিরোধীদলীয় নেতা নতুন নামে এলো র‌্যাব অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানবী (সাঃ) আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের জীবনের সফলতা-মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান জৈন্তাপুরে এস্কেভেটর চাপায় প্রাণ গেল লরি চালকের

যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে এসএমপি কমিশনারের কঠোর নির্দেশ

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

68

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর যানজট নিরসন, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ কমিশনার কার্যালয়ের বিভিন্ন অবকাঠামো, লজিস্টিকস, দাপ্তরিক কার্যক্রম ও সংরক্ষিত নথিপত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি মহানগরীর যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক বিভাগের কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের ওপর গুরুত্বারোপ করেন।

নগরবাসীর নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করতে উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ কমিশনার। একই সঙ্গে ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) মুহিবুর রহমানসহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd