• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি? অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক হিসাব তলব নিয়ে প্রতিক্রিয়া জানালেন সালমান মুক্তাদির ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী অক্টোবরের মধ্যেই ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের আশা বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক সিলেটের চেহারা আমরা বদলে দেবো: বাণিজ্যমন্ত্রী হবিগঞ্জে ফের পরিবহন ধর্মঘটের ডাক সমৃদ্ধ শান্তির নগরী গড়তে সবার দোয়া ও সহযোগিতা চাই : ড. বাবুল ৩য় দিনেও অচল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ : আশ্বাসে বরফ গলেনি সিলেট জুড়ে ঘন্টায় ঘন্টায় লোডশেডিং প্রতিশ্রুতি দিয়েও নন-এমপিও শিক্ষকদের বেতনভুক্ত করছে না সরকার: মুজিবুর রহমান ১ দিন বাড়িয়ে দুর্গাপূজার ছুটি ঘোষণা করল সরকার টানা ৭ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা সব বয়সীরাই এখন হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই -মাহমুদুর রহমান দিলাওয়ার ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রানের রেকর্ড

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

7

ওয়ানডে ক্রিকেটে রানের রেকর্ড গড়েছে ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট দল। ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় জন তিন সেঞ্চুরিতে ৪০৫ রানের পাহাড় গড়েছে ক্যারিবীয়রা। ৫০ ওভারের ক্রিকেটে এটাই উইন্ডিজের দলীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেছিল ওয়েষ্ট ইন্ডিজ।

বুধবার হুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে টস জিতে ক্যারিবীয়দের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকে ক্যারিবীয়রা।

৬ ওভার তথা ৩৬ বলে স্কোর বোর্ডে ৩৭ রান জমা করেন দুই ওপেনার জন ক্যাম্পবেল ও ক্যাসি কাটার। ১০ বলে ৯ রান করে কাটার আউট হওয়ার পর অধিনায়ক শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব শুরু করেন ক্যাম্পবেল।

দ্বিতীয় উইকেটে মাত্র ৭৯ বলে ১১০ রানের জুটি গড়েন ক্যাম্পবেল ও শাই হোপ। এই জুটিতে ক্যারিয়ারের ১৬তম ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ক্যাম্পবেল। তিনি মাত্র ৬৮ বলে ৯টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ১০১ রান করে সাজঘরে ফেরেন।

ক্যাম্পবেল আউট হওয়ার পর আমির জঙ্গোকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন অধিনায়ক শাই হোপ। দ্বিতীয় উইকেটে তারা ১৩১ বলে ১৮২ রানের জুটি গড়েন। এই জুটিতে ক্যারিয়ারের ১৫৭তম ওয়ানডেতে ২০তম সেঞ্চুরি তুলে নেন শাই হোপ।

৪০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল ৩২৯ রান। সেই সময় আউট হন শাই হোপ। তার আগে ৯৪ বলে ৮টি চার আর তিন ছক্কায় ১০৪ রান করে ফেরেন ক্যারিবীয় এই অধিনায়ক। এরপর ব্যাটিংয়ে নেমেই আউট হন শেরেফানি রাদারফোর্ড।

মাত্র ৭০ বলে ১২টি বার আর ২টি ছক্কার সাহায্যে ক্যারিয়ারের ১১তম ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান আমির জঙ্গো।

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে উইকেটের এক প্রান্ত আগলে রাখেন রোস্টন চেজ। অন্য প্রান্তের ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় সাড়ে চারশো রানের স্কোর গড়ার সম্ভাবনা তৈরি করা উইন্ডিজ শেষ পর্যন্ত ৭ উইকেটে ৪০৫ রানে ইনিংস থামায়। ২৫ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন রোস্টন চেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd