• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শাহজালাল মাজারের দানবাক্স গণনা হবে প্রতিদিন, নিয়োগ পাবে ম্যানেজার নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ জৈন্তাপুরে সাংবাদিক পরিচয়ে সাহেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ব্যবসায়ীদের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি চীনের ৭৭তম জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সিলেটে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ বানিয়াচংয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রী ফারিয়ার সন্ধানের দাবিতে মানববন্ধন নৈরাজ্য সৃষ্টিকারীদের বাংলাদেশে ঠাঁই হবে না আওয়ামীপন্থিদের সরিয়ে পুনর্গঠন হচ্ছে সব সরকারি কমিটি ছাত্রদলকে রাজশাহী ছাড়া করার হুমকি শিবিরের, ছাত্রদলেরও পাল্টা হুমকি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গোয়াইনঘাটের ওসি ওমর ফারুকের , ৮১ দিনে গ্রেপ্তার ২৫৩ জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ

হাকালুকি হাওরে নৌকাবাইচ, দর্শকের ভিড়

Reporter Name / ৩১১ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

169

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে নৌকাবাইচ দেখতে শুক্রবার দুপুরের পর থেকেই ছোট-বড় নৌকায় করে হাওরের চারপাশে মানুষের ভিড় জমে যায়। রাস্তাতেও মানুষের সমাগম হয়। এ উপলক্ষে স্থানীয়রা অস্থায়ী খাবারের দোকান বসান। নয়াগ্রাম ও খালেরমুখ বাজারের বাসিন্দারা এ প্রতিযোগিতার আয়োজন করেন।

সরেজমিনে দেখা যায়, নয়াগ্রাম ও খালেরমুখ বাজার ঘেঁষে বিস্তৃত হাকালুকি হাওরে অথই পানি। হাওরের নয়াগ্রাম প্রান্তে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে লোকজন সেখানে জড়ো হন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে আসেন। কেউ কেউ স্মার্টফোনে সরাসরি সম্প্রচারও করছিলেন। নয়াগ্রামের রাস্তায় ঝালমুড়ি, বাদাম, আমড়া, আইসক্রিম ও ঠান্ডা পানীয় বিক্রি করতে অস্থায়ী দোকান বসান স্থানীয় লোকজন।

জাঙ্গিরাই এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে আসা ব্যবসায়ী বাবুল আহমদ বলেন, ‘শুক্রবারে দোকান বন্ধ থাকে। তাই কয়েকজন মিলে চলে এলাম। হাওরে ঘুরলাম, নৌকাবাইচও দেখা হয়ে গেল।’ বড়লেখার সুজানগর থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা কাতারপ্রবাসী নজমুল ইসলাম বলেন, ‘ফেসবুক, ইউটিউবে নৌকাবাইচ দেখি। বিদেশে থাকায় অনেক দিন ধরে সরাসরি দেখা হয়নি। তাই পরিবারের সবাইকে নিয়ে চলে এলাম।’

বিকেল চারটার দিকে প্রতিযোগিতা শুরু হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে গেয়ে বাইচ চলে। দুই পাশে দাঁড়িয়ে থাকা দর্শকেরা হইহুল্লোড়ে মাতেন। প্রতিযোগিতায় কুলাউড়া উপজেলার সাদিপুর, বড়লেখার ভোলারকান্দি ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নূরজাহানপুর দল অংশ নেয়। এতে সাদিপুর প্রথম, নূরজাহানপুর দ্বিতীয় ও ভোলারকান্দি দল তৃতীয় স্থান অর্জন করে।

সন্ধ্যার পর পুরস্কার বিতরণ করা হয়। প্রথম স্থান অর্জনকারী দল গরু, দ্বিতীয় দল রেফ্রিজারেটর ও তৃতীয় দল খাসি পায়। অনুষ্ঠানে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষে স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন বলেন, ‘মূলত গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা ও পর্যটকদের আকৃষ্ট করতে আমরা নৌকাবাইচের আয়োজন করেছি।’ তাঁর দাবি, এ আয়োজনে ১০ হাজারের বেশি দর্শকের সমাগম হয়েছিল।

এদিকে নৌকাবাইচ শেষে বাড়ি ফেরার পথে নূরজাহানপুর ও ভোলারকান্দি এলাকার দুটি পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই-তিনজন আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে স্থানীয় আরও চার-পাঁচজন আহত হন। পরে তাঁদের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় আতঙ্কে বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকেরা ছোটাছুটি শুরু করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd