• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম, সম্পাদক মাহবুব পুণরায় নির্বাচিত

Reporter Name / ৫০১ Time View
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫

154

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:-

 

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের ২০২৫-২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন আজ বিকেল ৩ টায় ক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ক্লাবের সদস্যদের গোপন ভোট প্রদানের মাধ্যমে (দৈনিক যায়যায়দিন/দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) নিজাম উদ্দিন সভাপতি ও (দৈনিক আমার সংবাদ/দৈনিক সিলেট মিরর পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহবুবুর রশিদ সাধারণ সম্পাদক পদে পুণরায় নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে (দৈনিক শ্যামল সিলেটের কানাইঘাট প্রতিনিধি) হাফিজ আহমদ সুজন নির্বাচিত হন।

এছাড়াও নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহসভাপতি পদে (দৈনিক ভোরের কাগজ/দৈনিক জৈন্তাবার্তার পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) আব্দুন নুর ও (দৈনিক জনতার সিলেট জেলা প্রতিনিধি ও অপূর্ব সিলেটের সম্পাদক) তাওহীদুল ইসলাম, সহ সম্পাদক পদে (দৈনিক বর্তমান/দৈনিক যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মুমিন রশিদ, কোষাধ্যক্ষ পদে (দৈনিক খোলা কাগজ/দৈনিক সবুজ সিলেট’র কানাইঘাট প্রতিনিধি) আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে (দৈনিক কালবেলা/দৈনিক একাত্তরের কথা পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) সুজন চন্দ অনুপ, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে (দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার) জয়নাল আবেদীন আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক পদে (দৈনিক ভোরের সময় পত্রিকার কানাইঘাট প্রতিনিধি) মাহফুজ সিদ্দিকী নির্বাচিত হন।

ক্লাব নির্বাচনে নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন, কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদ আহমদ, নির্বাচন কমিশনার সদস্য ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুহেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মাষ্টার মো. মহি উদ্দিন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ।

ভোট গ্রহণের পূর্বে দুপুর ১২টায় ক্লাব সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদের পরিচালনায় ক্লাব কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি এম.এ হান্নান। সাধারণ সভায় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি, জামায়াতে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসনের কর্মকর্তা, ক্লাবের আজীবন সদস্যগণ, জনপ্রতিনিধি, পেশাজীবি, কানাইঘাট বাজার বণিক সমিতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রেস ক্লাবের নির্বাচন কার্যক্রম পরিদর্শন করে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রেসক্লাবের নির্বাচনের সময় দৈনিক সকালের খবর ও এশিয়ান এইজের সিলেট ব্যুারো চীফ সাংবাদিক আব্দুল হালিম সাগর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন বাংলার স্টাফ রিপোর্টার মুফিজুর রহমান নাহিদ, দৈনিক মানবজমিন পত্রিকার কানাইঘাট প্রতিনিধি মুফিজুর রহমান তালুকদার, দৈনিক সোনালী সিলেটের কানাইঘাট প্রতিনিধি মিজানুর রহমান লাভলু, সংবাদকর্মী ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd