• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের নগদ অর্থ বিতরণ প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির আগামীকাল থেকে টানা সাতদিন ব্যাংক বন্ধ লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে ঈদের আনন্দ সর্বজনীন করে ফিতরা মুসলিম শাসনামলে ঈদ বড়লেখায় নিসচা’র উদ্যোগে ইফতার বিতরণ মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ, কোম্পানীগঞ্জ, সিলেট এর ইফতার মাহফিল সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, সংস্কার পরিষদ বলতে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভুকশিমইলে উস্তার আলী একাডেমির হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ক্ষমতা বদলালে আনুগত্যের রঙও বদলায় -ড. আ ফ ম খালিদ হোসেন হাজার মানুষের উপস্হিতিতে উদীয়মান তরুণ সংঘের ইফতার মাহফিল সম্পন্ন বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির বিশ্বনাথ-ওসমানীনগরে চাঁদাবাজ চোর ডাকাতের জায়গা নেই: হুমায়ুন কবির সিলেটে ৫ দিন বজ্রবৃষ্টির আভাস মেয়র প্রার্থীতায় আনোয়ারুল ইসলামকে সমর্থন- বড়লেখায় ইফতার মাহফিল ও মতবিনিময় সভা বিশ্বনাথ প্রেসক্লাবের গণ-ইফতার ও দোয়া মাহফিল প্র তা র ণার ফাঁদে সিলেটের ক্রেতারা বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট ঝড়ে লালদীঘির পাড়ে অস্থায়ী দোকান বিধ্বস্ত, ক্ষতিপূরণের দাবি হকারদের

ভারত অন্যায়ভাবে পুশ ইন করে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে: জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক

Reporter Name / ৩৫৬ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

65

মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:- ভারত অন্যায় ভাবে তাদের নাগরিকদেরকে আমাদের বাংলাদেশে পুশ ইন করে মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করছে। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুধু বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশ ইন করার দুঃসাহস পাচ্ছে। ভারতের সাথে অন্যান্য দেশের সীমান্তে এই পুশ ইন করার সাহস পাচ্ছে না। আমাদের দেশের বিজিবি ও সাধারণ জনগণ সোচ্চার ও সতর্ক অবস্থানে থাকলে ভারত এই অন্যায় কাজ করতে আর সাহস পাবে না।

আজ রোববার (১৫ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ নির্বাচনী উপজেলা কানাইঘাট সরকারি ডিগ্রি কলেজ, কানাইঘাট দারুল উলূম মাদরাসা, এবং ০৫ নং বড় চতুল ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদরাসায় মতবিনিময় সভায় এসব কথা বলেন। সকাল ১০টায় কানাইঘাট ডিগ্রি কলেজে তিনি উপস্থিত হলে কলেজের প্রিন্সিপাল জনাব দেলোয়ার হোসেনের নেতৃত্বে কলেজের শিক্ষকরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

তিনি কলেজের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক শিহাব উদ্দিন, অধ্যাপক বশির আহমদ, অধ্যাপক লিটন চন্দ্র দে, অধ্যাপক প্রদিপকুমার রায়, অধ্যাপক আজাদ উদ্দিন অধ্যাপক দিপু কুমার। সেখান থেকে কানাইঘাট দারুল উলূম মাদরাসায় আল্লামা শায়খ আলীমুদ্দীন দূর্লভপুরীর শারীরিক অসুস্থতার খোজ নিতে উনার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি ৫ নং বড়চতুল ইউনিয়নের বিভিন্ন এলাকা, চতুল ঈদগাহ মাদরাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সফর করেন। সফরকালে তিনি বিভিন্ন জায়গায় উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন তিনি তার বক্তব্যে সিলেটের বন্ধ হওয়া পাথর মহালগুলো চালু করায় সরকারের কৃতজ্ঞতা জানান। পাশাপাশি খেটে-খাওয়া শ্রমিকদের বিবেচনায় এগুলো সর্বদা চালু রাখার জোর দাবী জানান।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রাহমান, কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাও, আলতাফ হোসেন, সহ সম্পাদক মাও. হারুন রশিদ, মাও. আব্দুর রাজ্জাক (মেম্বার), মাও. জামাল উদ্দিন (চেয়ারম্যান লক্ষিপ্রসাদ পশ্চিম ইউনিয়ন), হাফিজ মাহমুদ হোসাইন (মেম্বার), পৌর জমিয়তের সম্পাদক মাও. খালেদ আহমদ, হাফিজ হাবিব আহমদ, মাও. এহসানে এলাহি, হা ফরিদ আহমেদ, মাও. সিরাজুল হক, হাফিজ রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল আজিজ, মাও.মুতাসিম বিল্লাহ সাদী, হা জহির উদ্দিন, মাও. মারুফ আহমদ, হাফিজ হেলাল আহমদ, মাও. আব্দুশ শাকুর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd