• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডায়াবেটিস হলে কি মাটির নিচের সবজি খাওয়া যাবে? না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত-পাকিস্তান ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬ রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা দেবে জামায়াত: শফিকুর রহমান চাঁদাবাজি মামলায় আটকদের এক সপ্তাহ আটকে রাখা যাচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটে ‘অসময়ে’ বাণিজ্যমেলা চান না প্রবাসীকল্যাণ মন্ত্রী কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জাফলংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন বিএনপির এমপি শিবিরকে হুমকি দেয়, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না: সাদেক কায়েম প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজনৈতিক আনুগত্য নয়, মেধাকে গুরুত্ব দিন: ডা. শফিকুর রহমান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০ গোয়াইনঘাটে পুসাগের গণিত অলিম্পিয়াড, অংশ নিল ৪০টির বেশি প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থী কোনো চক্রান্তই স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: মন্ত্রী মুক্তাদির মুফাসসিরগণ পথহারা জাতির প্রদর্শক: অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের অধ্যাপক আব্দুল বাছিতের মৃত্যুতে সিলেট মহানগর জামায়াতের শোক মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ৪ জন গ্রেপ্তার প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ তামান্না, দিলেন অভিশাপ গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

Reporter Name / ১২ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

18

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে খুলনা বিভাগে ২৬৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬, চট্টগ্রাম বিভাগে ৩২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯, বরিশাল বিভাগে ২৫৪, রাজশাহী বিভাগে ১৯৭, ময়মনসিংহ বিভাগে ১১৫, রংপুর বিভাগে ৬২ ও সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১১০ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৪৫ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১১ জন, রংপুরে ৫ জন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd