• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবন পরিদর্শনে জামায়াতের প্রতিনিধি দল সন্ত্রাসীদের পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ লাগে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার সামনে অগ্নিসংযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক প্রধানমন্ত্রীর চেয়েও বেশি সময় ভাষণ দিলেন বিরোধীদলীয় নেতা একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে: স্পিকার আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী-প্রধানমন্ত্রী পোশাক খাতে ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির এইচএসসির ফল পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত ভর্তি পরীক্ষা বন্ধ: হাইকোর্ট পাকিস্তানকে হারিয়ে দশম শিরোপা জিতল ভারত যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি জামায়াত এমপির বিআরটিএ’র গাফলতি: ২০ লাখ গ্রাহক পায়নি ‘স্মার্ট ড্রাইভিং লাইসেন্স’ এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর-আগুন দুপুরে আটকের পর সন্ধ্যায় সেই বিএসএফ সদস্যকে হস্তান্তর করল বিজিবি কুলাউড়ায় সাবেক এমপি এম এম শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

33

এশিয়া কাপ রাইজিং স্টার্সে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। নাটকীয় এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে সাইফ হাসানের দল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে বাংলাদেশের জয়ের নায়ক হয়েছেন ইকবাল হোসেন ইমন।

ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে আফগানিস্তান ‘এ’ দল। শুরুতেই প্রতিপক্ষের ব্যাটিংয়ে আঘাত হানেন রিপন মন্ডল। দলীয় ২৮ রানে হাসান ইসাখিলকে ফেরানোর পর আরেক ওপেনার ইমরান মীরকেও সাজঘরে পাঠান তিনি। এরপর ৬৬ রানে আব্দুল রসুলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। ভাঙে ৩০ রানের জুটি। দলীয় ৮৭ রানে রিপনের তৃতীয় শিকারে পরিণত হন ফয়সাল খান।

পেসারদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখেন স্পিনাররাও। ১০৮ রানে পঞ্চম উইকেট হারায় আফগানিস্তান। শেষ দিকে ইমন একটি এবং মোহাম্মদ রুবেল দুটি উইকেট তুলে নিলে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দলের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিপন মন্ডল। এ ছাড়া সাইফ হাসান, মোহাম্মদ রুবেল ও ইকবাল হোসেন ইমন দুটি করে উইকেট শিকার করেন।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ইয়াসির আলী ও পারভেজ হোসেন মিলে ৫৬ রান যোগ করে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে ব্যক্তিগত ৩৩ রানে ইমন আউট হওয়ার পর ব্যাটিংয়ে ধস নামে। ৮৬ রানে ২ উইকেট থেকে ৮৯ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ ‘এ’ দল।

সেখান থেকে সাব্বির রহমান ও সাইফউদ্দিনের ৪৯ রানের জুটি দলকে লড়াইয়ে ফেরায়। ২৮ রান করে সাব্বির বিদায় নিলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে জয়ের পথ কঠিন করে তোলে দলটি।

তবে শেষ পর্যন্ত হাল ছাড়েননি ইমন। টানা চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। তাঁর বীরত্বেই ১ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ‘এ’ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd