• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-উদ্ভাবনে অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে আর মাত্র ৬ দিন বাকি, ব্রাজিলের বিশ্বকাপ ম্যাচ কখন কোথায় এক নজরে দেখে নিন ক্ষতির শঙ্কায় সিলেটের ব্যবসায়ীরা অতিরিক্ত আইজিপি হলেন সিলেটের ডিআইজি মুশফেকুর রহমান সিন্ডিকেটের কব্জায় ওসমানী হাসপাতাল সালুটিকর-গোয়াইনঘাট সড়ক: যেন অনিয়ম ও লুটপাটের স্থায়ী চারণভূমি আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক চেয়ারম্যানসহ বিএসইসির চার কমিশনারের পদত্যাগ ভোটের আগে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি দিরাইয়ে অনলাইন জুয়ার গ্রাস, বাড়ছে অপরাধ গরুর ভুঁড়ি সহজেই পরিষ্কার করবেন যেভাবে বিশ্বকাপের বলেও চার্জ! ২০২৬ আসরে প্রযুক্তির নতুন চমক বিশ্বকাপ ২০২৬: কোন শহরে থাকছে আপনার প্রিয় দল ঈদে সিলেটের পর্যটনকেন্দ্রে থাকবে কঠোর নিরাপত্তা: মন্ত্রী বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত বিশ্বনাথে বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন এমপি লুনা টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১৩ জনের বাড়িই নওগাঁয় সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে!

মেনন, ইনু, শাজাহান খানসহ ৪৮ ভিআইপি বন্দি বিশেষ কারাগারে

Reporter Name / ৩৬৬ Time View
Update : বুধবার, ২ জুলাই, ২০২৫

113

ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগারে রাশেদ খান মেনন, শাহজান খান, হাসানুল হক ইনু, আনিসুল হক, সালামান এফ রহমান, কামরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ ৪৮ ভিআইপি বন্দিকে স্থানান্তর করা হয়েছে। দুই দফায় বিভিন্ন কারাগার থেকে ২৪ জন করে তাদের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ কারাগারের জেল সুপারের দায়িত্বপ্রাপ্ত তায়েব উদ্দিন। কারা সূত্র জানায়, জুলাই-আগস্টের গণহত্যার মামলায় গ্রেফতার হওয়া ডিভিশন প্রাপ্তদের পর্যায়ক্রমে এ কারাগারে স্থানান্তর করা হবে।

যেভাবে স্থানান্তর

কারা সূত্র জানায়, কার্যক্রম শুরুর দিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৭ জন সাধারণ বন্দিকে আনা হয়। যারা মূলত এ কারাগারের রান্নাসহ যাবতীয় কাজের সঙ্গে যুক্ত। এরপর প্রথম দফায় গত ২৩ জুন সোমবার কারাগারে স্থানান্তর করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, জাহিদুল ইসলাম, এ বি এম তাজুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ফরহাদ হোসেনসহ ২৪ ডিভিশনপ্রাপ্ত বন্দিকে।

দ্বিতীয় দফায় গতকাল মঙ্গলবার স্থানান্তর করা হয় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, শাজাহান খান, জুনায়েদ আহমেদ পলকসহ ২৪ জনকে। কারাগারের নির্ধারিত ভবনে তাদেরকে রাখা হয়েছে। প্রতিটি রুমে রাখা হয়েছে চার জন ডিভিশনপ্রাপ্ত বন্দিকে।

পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা

আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, বিশেষ এই কারাগারে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে রয়েছে আধুনিক স্ক্যানিং প্রযুক্তি, যার মধ্যে রয়েছে বডি স্ক্যানার, লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে গেট। পুরো কারাগারটি পর্যবেক্ষণ করতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া বন্দিরা যাতে অবৈধ যোগাযোগ করতে না পারেন, সে জন্য থাকবে পর্যাপ্ত মোবাইল ফোন নেটওয়ার্ক জ্যামার। তিনি বলেন, বিশেষ এ কারাগারে ভিআইপি, ডিভিশনপ্রাপ্ত ও ঝুঁকিপূর্ণ বন্দিদের রাখা হবে। এ ছাড়া এমন অনেক বন্দি রয়েছে, যারা বাইরের জন্য হুমকি, সেসব বন্দিকেও রাখা হবে।

ধারণক্ষমতা

ঢাকা কেন্দ্রীয় কারাগার-৬ এর ধারণক্ষমতা ৩০০ জন। ২০২০ সালের ২৭ ডিসেম্বর উদ্বোধন হওয়া কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারটি নারী কর্মকর্তা ও নারীরক্ষীর অভাবে দীর্ঘদিন জনবল সংকটে ব্যবহৃত হচ্ছিল না। সেটিকেই সংস্কার করে পুরুষ বন্দিদের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়েছে নতুন এই বিশেষ কেন্দ্রীয় কারাগার। গত ২১ জুন থেকে বিশেষ কারাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ

কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মধ্যে ৫৬ জনের সাজা মওকুফ করে মুক্তির আদেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd