• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সমালোচনার মুখে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার নদ-নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, সিলেটজুড়ে বন্যার শঙ্কা বাংলাদেশে হিন্দুদের জন্য আলাদা প্রদেশ প্রতিষ্ঠার হুঁশিয়ারি জার্মানি-আইভরি কোস্টের হাইভোল্টেজ লড়াই

বিএনপির দফা নয়, অপকর্মের বিরুদ্ধে অবস্থান ও অ্যাকশন চাই: সারজিস আলম

Reporter Name / ৭৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

372

বিএনপির বক্তব্য বা দফা নয়, বরং অপকর্মের বিরুদ্ধে তাদের অবস্থান ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দৃশ্যমান অ্যাকশন দেখতে চাওয়ার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল (বুধবার, ২ জুলাই) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ট্যাগ করেন সারজিস।

পোস্টে সারজিস বলেন, ‘লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অনুমোদিত পাথর ও বালুর সাইট থেকে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে। প্রতি গাড়ি থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযানে গিয়ে দুই চাঁদাবাজকে আটক করে এক মাসের সাজা দেন। এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে, ভাঙচুর চালিয়ে ওই দুইজনকে জোর করে ছিনিয়ে নিয়ে যায়।’

সারজিস আলমের ফেসবুক পোস্ট | ছবি: সংগৃহীত

তিনি আরও জানান, জেলা পুলিশ সুপার হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত ফোর্স চাইলে সেখানেও বিএনপি নেতাকর্মীরা থানার গেট অবরুদ্ধ করে রাখে। স্থানীয়দের দাবি, পাটগ্রামে বিএনপির এক এমপি প্রত্যাশীর মদদেই এসব হচ্ছে।

সারজিস আলম বলেন, ‘এভাবে বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীরা চাঁদাবাজদের রক্ষা করলে বা অপকর্মে জড়ালে দেশ সংস্কার হবে কীভাবে? আগে নিজের দলের লোকদের কন্ট্রোল করুন, তারপর সংস্কারের কথা বলুন।’

তিনি স্পষ্ট করে বলেন, প্রশাসনকে সহযোগিতা তো দূরে থাক, যারা প্রশাসনকে জিম্মি করে দলের ভাবমূর্তি ধ্বংস করছে; তাদের বিরুদ্ধে বিএনপি কী ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd