• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিলেট জেলা কমিটি ঘোষণা

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

180

ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। ২০ সেপ্টেম্বর এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক মো. জোবায়ের আহমেদ রোমান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হালিম। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিয়াদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব আশরাফুল ইসলাম আবিদ।

এছাড়া কমিটিতে মুখপাত্র হিসেবে রয়েছেন সুমাইয়া আক্তার, তথ্য ও প্রচার সম্পাদক আরমান আহমেদ ইমন, মুখ্য সংগঠক শফিউর রহমান কায়েছ এবং সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন তানভীর খান।

কমিটির আহ্বায়ক মো. জোবায়ের আহমেদ রোমান বলেন, ৫ আগস্টের পর থেকে আমরা চেষ্টা করছি দেশটাকে কীভাবে সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। যতটুকু পেরেছি, দেশের জন্য কাজ করতে পেরে আমরা গর্বিত। কিন্তু সমাজে যেভাবে প্রতিনিয়ত ধর্ষণ, নারী নির্যাতন, কলেজ ও পথের মেয়েদের ইভটিজিং হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই বাস্তবতা থেকেই আমাদের নিজস্ব উদ্যোগে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের সিলেট জেলা কমিটি গঠন করেছি।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, এই কমিটির মাধ্যমে নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও ধর্ষণের মতো ঘৃণ্য কাজ বন্ধ করা সম্ভব হবে। তবে এর জন্য সিলেটের জনসাধারণ ও আইনের সহায়তাও আমাদের প্রয়োজন।

নতুন কমিটির নেতৃত্বে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ সিলেটে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd