• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এমবাপ্পের জোড়া গোল, ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স জগন্নাথপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় বঞ্চিত প্রকৃত কৃষকরা ৭০০ বছরের রীতি ভেঙে শাহজালাল মাজারে চলছে প্রকাশ্যে টাকা গণনা এমপি থেকে পিয়ন, সবার কাছে বিরোধীদলীয় নেতার ‘১০ কেজির সারপ্রাইজ’ হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী আকস্মিক পাহাড়ি ঢলে গোয়াইনঘাটের নিম্নাঞ্চল প্লাবিত, ক্ষতিগ্রস্ত পর্যটন ব্যবসায়ীরা বড়লেখায় ১৩ বছর আগে জামায়াত কর্মী হ ত্যা মামলায় জামায়াত নেতা গ্রেফতার! উঠানে বাবার লাশ, সম্পত্তির জন্য সন্তানদের সংঘর্ষ ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত ঢলে তলিয়ে গেছে সাদাপাথর পর্যটন কেন্দ্র, বন্ধ ঘোষণা মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার ভারতীয় মহিষ আটক

Reporter Name / ১৮১ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

116

জাহিদুল ইসলাম জাহিদ সিলেট

সিলেট সেক্টরের অধিনস্হ  জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র একটি বিশেষ অভিযানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকা থেকে ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) ভোরে সীমান্ত সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির অধীনস্থ জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত শূন্য রেখা থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় তল্লাশি অভিযান চালায়। অভিযানে কোনো মালিক না থাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১০টি মহিষ আটক করা হয়। এসব মহিষের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা।

এ বিষয় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছে। জব্দকৃত মহিষগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd