• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিরোধীদল ছাড়াই দুপুরে বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি ছাত্রদলের কমিটি খসড়া চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা রক্তাক্ত ৩৫ জুলাই,অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৬ আগস্ট বিদ্যুৎ ও গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী ‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাব’ ১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ এনসিপির মামলায় জেলা ছাত্রদল সভাপতি সহ ১১ জনের জামিন শ্রীমঙ্গলে লেবু বাগানে বালু সিন্ডিকেট

বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

219

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন রুমিন ফারহানা।

সরাইল উপজেলার গণসংযোগকালে রুমিন ফারহানা বলেন, ‘আমি যাই বলি, তা-ই করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব। আমি সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র—সময়ই বলবে কপাল কেমন। আমার বাবা ১৯৭৩ সালে আপনাদের বাপ-দাদার ভোটে স্বতন্ত্র থেকেই নির্বাচিত হয়েছিলেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd