• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চুক্তির পরও লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪ সিলেটে হাম ও নিউমোনিয়ায় তিন শিশুর মৃত্যু হলান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের দাপুটে শুরু মহররমের প্রথম দিন আজ, শুরু হিজরি নববর্ষ দেড় মাসের মধ্যে আবার সিলেটে প্রধানমন্ত্রী, পথে পথে অভ্যর্থনা আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পানের পিক’ ফেলা নিয়ে বিরোধ, কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ইরানের সঙ্গে চুক্তিটি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে, বিস্তারিত দ্রুত প্রকাশ করা হবে: ট্রাম্প বরখাস্তের ঝুঁকিতে বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে কানাইঘাটে যুবক গ্রেপ্তার সিলেটে ২শ টাকায় ৪শ টাকা, ‍মূহুর্তে দ্বিগুণ লাভ পবিত্র আশুরা কবে জানা যাবে মঙ্গলবার প্রাথমিক শিক্ষকদের বদলি করবে স্থানীয় প্রশাসন দুইবার পিছিয়েও নেদারল্যান্ডসকে রুখে দিলো জাপান শান্তি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র-ইরান, বন্ধ হচ্ছে যুদ্ধ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লিতে প্রবেশে বাধা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ: জামায়াত আমীর

বিএনপি এখন ভাড়াটেদের দল, নিয়ন্ত্রণ ভারতের হাতে: অলি আহমদ

Reporter Name / ২১২ Time View
Update : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬

281

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির দুজনের সংগঠকের মধ্যে একজন আমি, আরেকজন প্রেসিডেন্ট জিয়া। আমি (তৎকালীন) ক্যাপ্টেন অলি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি। এবারে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে।

বিএনপি এখন আর জিয়াউর রহমান বা খালেদা জিয়ার দল নয়; এটি ভাড়াটেদের, দুর্নীতিবাজদের ও চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, “একটি ব্রিজ পড়ে থাকলেও, সেখান থেকেও চাঁদা তোলে তারা। বেগম জিয়া অসুস্থ হওয়ার পর দলটি আবার চাঁদাবাজিতে জড়িয়েছে। চাঁদাবাজদের সঙ্গে থেকে আমি জাহান্নাম যেতে রাজি না।”

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

কর্নেল (অব.) অলি আহমদ বলেন, বিএনপির দুজনের সংগঠকের মধ্যে একজন আমি, আরেকজন প্রেসিডেন্ট জিয়া। আমি (তৎকালীন) ক্যাপ্টেন অলি প্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করি। এবারে জাতি যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের স্বাধীনতা রক্ষা করতে।

বিএনপির নিয়ন্ত্রণ ভারতের হাতে ইঙ্গিত করে অলি আহমদ বলেন, “এখন একটি দল বিদেশিদের দালালি করছে, ইচ্ছে অনুযায়ী কাজ করছে। তাদের ইচ্ছের বাইরে যেতে পারবে না। আমি বলেছিলাম, এরশাদকে (সাবেক রাষ্ট্রপতি) একটা চেইন লাগিয়েছিল।

তার ভাই জিএম কাদেরকে দুইটা চেইন লাগিয়েছিল ভারত। এখন যারা আমাদের বিরুদ্ধে নির্বাচন করছে, তাদের তিনটি চেইন লাগয়েছে ভারত। সুতরাং ভারতের বাইরে, র- এর (ভারতের গোয়েন্দা সংস্থা) বাইরে যেতে পারবে না। আমরা চাই না, এ দেশ ভারত শাসন করুক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd