• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের

দিরাইয়ে বিএনপি নেতার ওপর হামলা, পাবেলসহ আসামি ২৪

Reporter Name / ১৭০ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

237

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় তাহির রায়হান পাবেলসহ দিরাই উপজেলা বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) মামলাটি (নং ১৩/২১/২/২৬) দায়ের করেন আনোয়ারপুর নয়াহাটি গ্রামের আলতাফ হোসেন চৌধুরীর ছেলে ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ (৫০)।

দিরাই থানায় দায়েরকৃত অভিযোগে ৪জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন দিরাই উপজেলা বিএনপির সদস্য ও দিরাই পৌরসভার আরামবাগ আবাসিক এলাকার মৃত আব্দুস শহিদ চৌধুরীর ছেলে তাহির রায়হান চৌধুরী পাবেল (৫৫), মৃত আফরোজ চৌধুরীর ছেলে ও দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু (৩২), মৃত আজির উদ্দিনের ছেলে ও দিরাই পৌর যুবদলের আহ্বায়ক মহি উদ্দিন মিলাদ (৪৫) এবং টানাখালি রজনীগঞ্জ এলাকার মৃত মতি মিয়া সর্দারের ছেলে যুবদল নেতা মো. ফয়ছল সর্দার (৩৫)।

অভিযোগে উল্লেখ করা হয়, ২৫ জানুয়ারি বিকালে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর সমর্থনে শাল্লার শশারকান্দা গ্রামে একটি উঠান বৈঠক নিয়ে তাহির রায়হান চৌধুরীর সাথে আজমল চৌধুরীর তর্ক-বিতর্ক হলে পাবেল তাকে দেওয়ার হুমকি দেন। এসময় সাবেক বিচারপতি ও সাবেক সংসদ সদস্য মিফতাহ উদ্দিন চৌধুরী রুমিসহ অন্যান্য নেতাকর্মী বিষয়টি অবগত হয়ে পাবেলকে বাড়াবাড়ি না করতে সতর্ক করে দেন।

সেদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভার কাজ শেষে মোটরসাইকেলে দিরাই ফেরার পথে আসামি সাজু, মিলাদ ফয়ছলসহ অন্তত ১৫/২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আজমল চৌধুরী ও তার সাথে থাকা দিরাই জগদল গ্রামের আশিক মিয়ার ছেলে জমিরুল হকের উপর হামলা চালায়। হামলায় আজমল হোসেন চৌধুরী ও জমিরুল হক গুরুতর আহত হন। তাদের শোর-চিৎকারে পথচারি এবং স্থানীয়রা এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় আজমল হোসেন চৌধুরীর চোখের মারাত্মক ক্ষতি হয়। তাদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দেওয়া ছাড়পত্রে তাকে চোখের ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

মামলা দায়েরে বিলম্বের কারণ হিসাবে চিকিৎসায় ব্যস্ততার কথা উল্লেখ করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd