• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্যামিলি কার্ড বিতরণে মঙ্গলবার দিরাই যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেটে যুবককে অপহরণের পর গোপন আস্তানায় জিম্মি করে মুক্তিপণ দাবি, আটক ১০ ফেসবুকে ঘোষণা দিয়ে দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান যত দিন চলবে বাংলাদেশে মজুতকৃত জ্বালানি বছরজুড়ে ডেঙ্গুর দাপট, শতকোটি টাকা খরচেও নিয়ন্ত্রণে আসেনি মশা বিএনপির কাছে নতিস্বীকার করে ১ দিনে দুই নির্বাচন দিয়েছে অন্তর্বর্তী সরকার-জামায়াত আমির ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা খামেনি ভারতে গ্রেপ্তার হওয়া হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনা হবে বিএনপির এমপিদের ‘ষড়যন্ত্রে না জড়ানোর’ আহ্বান আখতার হোসেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখল ভারত জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি সিলেটে তেলের তেলেসমাতি : মাঠে নামছে ভ্রাম্যমাণ আ দা ল ত ভারতের দাপট বনাম নিউজিল্যান্ডের মিতব্যয়ী লড়াই ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস বিয়ানীবাজারে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের ব্যাপারে কেউ তদবির করলে তাকেও ধরেন, পুলিশকে আরিফ ছিনতাইয়ের ঘটনায় সিলেটে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন নিজের ফাঁদে নিজেই ধরা ট্রাম্প

দেড় মিনিটে ১৮ বার ‘স্যার’ ডাকলেন ইউএনও

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

38

সুনামগঞ্জের জগন্নাথপুরের নলুয়ার হাওর এলাকায় ফসলরক্ষা বাঁধের মেরামত কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ভোরাখালী বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরকত উল্লাহ। সভায় স্থানীয় পিআইসি সদস্য, কৃষক ও সাংবাদিকরা ফসলরক্ষা বাঁধের কাজে জড়িতরা উপস্থিত ছিলেন

ধান কাটা মৌসুমে সম্ভাব্য জনসমাগম এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানের সভাপতি ইউএনও বরকত উল্লাহ দেড় মিনিটের বক্তব্যে প্রধান অতিথিকে ১৮ বার ‘স্যার’ বলে সম্বোধন করেন, যা উপস্থিতদের মধ্যে আলোচনার জন্ম দেয়।

বক্তব্যে তিনি বলেন, ‘এতগুলো ধান কাটা হবে, অনেক মানুষ আসবে, অনেক লেবার আসবে মেলার মতো স্যার। এ বিষয়ে যদি একটু ব্যবস্থা নেন স্যার, একটু কথা বলেন তাহলে আমরা পেয়ে যেতে পারি স্যার। এখনো সময় আছে স্যার। আমরা গাড়ি নিয়ে আসতে পারি না স্যার।’

তিনি আরও বলেন, ‘এখানে পিআইসি যারা কাজ করছে তারা কথা বলল স্যার, স্থানীয় কৃষকরা কথা বলল স্যার, সাংবাদিকরা কথা বলল স্যার। আমার মূল উদ্দেশ্য ছিল স্যার, সার্বিক বিষয়টি আপনার জানার মধ্যে থাকুক স্যার, আপনার অবগতির জন্য স্যার।’

ইউএনও দাবি করেন, পিআইসি গঠনের আগে প্রতিটি ইউনিয়নে গণশুনানি করা হয়েছে। প্রকৃত কৃষকদের যাচাই-বাছাই করে আবেদন গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত পিআইসি নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সভায় প্রধান অতিথি মোহাম্মদ কয়ছর আহমেদ হাওরাঞ্চলের ফসলরক্ষা বাঁধের গুরুত্ব তুলে ধরে সময়মতো কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কৃষকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd