• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফ্ল্যাটে মিলল শিক্ষার্থীর মরদেহ, নিখোঁজ রুমমেট চলমান বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অফিস বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চট্রগ্রামে মিলল গোলাপগঞ্জের চুনু মিয়ার মরদেহ হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু ফজলুর রহমানের বক্তব্যের জবাবে যা বললেন জামায়াত আমির হাতিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে যুবকের আত্মহত্যা সুনামগঞ্জে গ্রামীণ সড়ক ভেঙে হাওরে ঢুকছে পাহাড়ি ঢল কুলাউড়ায় ৪৮ ঘণ্টায় এক ঘণ্টাও আসেনি বিদ্যুৎ ,গ্রাহকদের ক্ষোভ সাইফুর রহমানের নামে ফিরছে কাজী নজরুল অডিটোরিয়াম দেয়ালে গুপ্ত লিখতে গিয়ে ছাত্রদলের ব্যাকরণ বিসর্জন ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী

ইফতারের আগে যে তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

212

রমজান মাসকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বিশেষ নেয়ামত হিসেবে উল্লেখ করে ইসলামী বর্ণনায় বলা হয়েছে, এ মাসে রোজা পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এ সময় বিশেষ কিছু মুহূর্ত রয়েছে যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে ইফতারের আগ মুহূর্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করা হয়েছে।

হাদিসে এসেছে, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না—পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। (বাইহাকী ৩/৩৪৫; সিলসিলাহ সহীহাহ, হাদিস নং ১৭৯৭)

ইসলামী স্কলারদের মতে, রোজাদার ব্যক্তি সারাদিন ক্ষুধা ও পিপাসা সহ্য করে থাকেন। এ অবস্থায় বিনয় ও আন্তরিকতা বৃদ্ধি পায়, যা দোয়া কবুলের অন্যতম কারণ হিসেবে বিবেচিত। বিশেষ করে ইফতারের ঠিক আগ মুহূর্তে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আরেকটি হাদিসে বলা হয়েছে, ইফতারের সময় রোজাদারের জন্য এমন একটি দোয়া থাকে যা প্রত্যাখ্যান করা হয় না। (ইবনে মাজাহ, হাকিম)

তবে এই হাদিসটির মান নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ রয়েছে। আল্লামা আলবানী এটিকে সনদের দিক থেকে দুর্বল বলেছেন। অন্যদিকে ইমাম বূসীরী, ইবনে হাজার আসকালানী ও আহমদ শাকেরসহ কয়েকজন মুহাদ্দিস এটিকে সহীহ বা হাসান হিসেবে গ্রহণযোগ্য মনে করেন।

সার্বিকভাবে আলেমদের অভিমত, হাদিসের মান নিয়ে মতভেদ থাকলেও সহীহ বর্ণনায় রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা উল্লেখ রয়েছে। তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা এবং বিশেষ করে ইফতারের আগের সময়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd