• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
স্থানীয় নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা আশঙ্কাজনক কম: সিইসি খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের পরও বদলায়নি ওসমানী হাসপাতালের চিত্র, ময়লা-দুর্গন্ধে ভোগান্তি একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি সিলেটে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আজ রাতে বিএনপির নেতাকর্মীরা আমার সঙ্গে মুনাফেকি করেছে: মাওলানা জুনায়েদ আল হাবিব সিলামে ওয়াকফ এস্টেট নিয়ে ফের সংঘর্ষ, যুবক নিহত বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী আমি গুলি খাবো তবুও আমি হেলমেট পরবো না: মেজর আখতারুজ্জামান মেজর আখতারুজ্জামান একদিনের রিমান্ডে আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, সাজানো মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির সিলেটের বাজারে বাড়তি দর : সবজি, মাছ-মুরগি ও ডিমে হিমশিম ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বড় হার বাংলাদেশের নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ: মুকতাবিস উন নূর প্রফেসর পদে ডা: হোসাইনের পদোন্নতি বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম সিলেটে বিএনপি খুঁজছে একক প্রার্থী, জামায়াতের প্রস্তুতি চূড়ান্ত পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি ‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি?

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

24

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। 

পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এই বদলির আদেশ জারি করা হয়। এতে সই করেন অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) একেএম আওলাদ হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী- নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ), সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসানকে এপিবিএনে, মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে, মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, ৭ অক্টোবরের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ৮ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তাৎক্ষণিক তারা অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হয়েছেন বলে গণ্য হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd