‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি?
Reporter Name
/ ৫
Time View
Update :
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Share
‘বিচ্ছেদ আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’, কেন বললেন উদিতি?
‘বিগ বস্ ২০’-এর সাম্প্রতিক পর্বে নিজের পুরনো প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন উদিতি সিং। পোষ্য কুকুরের দেখভাল, পরিচ্ছন্নতা নিয়ে মতবিরোধ থেকে শুরু করে প্রেমিকের নিরুৎসাহ-সম্পর্কে নানা টানাপড়েনের কথা জানিয়েছেন তিনি। তবে উদিতির মতে, সেই বিচ্ছেদই শেষ পর্যন্ত তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানিয়ে উদিতি বলেন, ‘আমার কাছে বিচ্ছেদটা সত্যিই ছদ্মবেশে আশীর্বাদ হয়ে এসেছিল।’ তার ভাষ্য, সম্পর্ক ভাঙার পর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার-দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে। সম্পর্কে অশান্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে উদিতি জানান, লকডাউনের সময় তিনি ও তার তৎকালীন প্রেমিক গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর দত্তক নিয়েছিলেন। নাম রেখেছিলেন নোয়া। কিন্তু পরে কুকুরটির দেখভাল নিয়ে দুজনের...
6
‘বিগ বস্ ২০’-এর সাম্প্রতিক পর্বে নিজের পুরনো প্রেম ও বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন উদিতি সিং। পোষ্য কুকুরের দেখভাল, পরিচ্ছন্নতা নিয়ে মতবিরোধ থেকে শুরু করে প্রেমিকের নিরুৎসাহ-সম্পর্কে নানা টানাপড়েনের কথা জানিয়েছেন তিনি। তবে উদিতির মতে, সেই বিচ্ছেদই শেষ পর্যন্ত তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা জানিয়ে উদিতি বলেন, ‘আমার কাছে বিচ্ছেদটা সত্যিই ছদ্মবেশে আশীর্বাদ হয়ে এসেছিল।’ তার ভাষ্য, সম্পর্ক ভাঙার পর ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার-দুই ক্ষেত্রেই পরিবর্তন এসেছে।
সম্পর্কে অশান্তির কারণ ব্যাখ্যা করতে গিয়ে উদিতি জানান, লকডাউনের সময় তিনি ও তার তৎকালীন প্রেমিক গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর দত্তক নিয়েছিলেন। নাম রেখেছিলেন নোয়া। কিন্তু পরে কুকুরটির দেখভাল নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। উদিতির কথায়, ‘পোষ্যকে নিয়ে প্রবল ঝগড়া হত।’
শুধু পোষ্য নয়, ঘরদোর পরিষ্কার রাখা ও দৈনন্দিন অভ্যাস নিয়েও দুজনের মধ্যে মতের অমিল ছিল। উদিতি বলেন, ‘আমার পরিষ্কার-পরিচ্ছন্নতার পদ্ধতি আলাদা, ওর আলাদা।’ এসব বিষয়ও তাদের সম্পর্কে দূরত্ব তৈরি করেছিল বলে জানান তিনি।
প্রাক্তন প্রেমিকের সঙ্গে বয়সের ব্যবধানও সম্পর্কে প্রভাব ফেলেছিল বলে দাবি উদিতির। তার অভিযোগ, সঙ্গী অনেক সময় তার ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতেন। তাকে বলা হতো, ‘তুমি এটা পারবে না, তুমি জানো না ওটা কীভাবে করতে হয়।’ এ প্রসঙ্গে উদিতির মন্তব্য, ‘সঙ্গীই যদি আপনাকে নিরুৎসাহিত করে…।’
তবে সম্পর্ক ভেঙে যাওয়াকে জীবনের শেষ বলে মনে করেন না উদিতি। তার মতে, দুজন মানুষের একসঙ্গে থাকার জন্য সময় ও পরিস্থিতিরও ভূমিকা রয়েছে। সব চেষ্টা করেও কখনো কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে উদিতি ও কর্ণের সম্পর্কের শুরু। তবে তখন তারা প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি। ‘বিগ বস্ ২০’-তে উদিতি জানান, লন্ডনের একটি রেস্তোরাঁ নিয়ে ইনস্টাগ্রামে কর্ণকে বার্তা দিয়েছিলেন তিনি। এরপর কর্ণ লন্ডনে গেলে তাদের দেখা হয়। প্রায় দুই মাস নিয়মিত কথা বলার পর সম্পর্কে জড়ান তারা।
২০২০ সালের জানুয়ারিতে তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। সে সময় কর্ণ সমাজমাধ্যমে উদিতির সঙ্গে একটি ছবি প্রকাশ করে সম্পর্কের কথা জানান।