• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিমেবির ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে ভুয়া তথ্য দিয়ে জার্নাল প্রকাশ করেও হলেন শাবি প্রো-ভিসি মিলাদুন্নবী ও উম্মতের করণীয় সরকারের ব্যর্থতায় প্রতিদিন ১০ জনের বেশি খুন হচ্ছে: ইসলামী আন্দোলন প্রতিশ্রুতি অনুযায়ী সরকারকে সহযোগিতা করছি, কিন্তু এভাবে কতদিন, সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ে ডা. শফিকুর রহমান মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ মাহমুদ জানা গেল বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে সাড়ে ৩ বছরের মেয়েকে খুন, বাবার মৃত্যুদণ্ড ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ: আন্তর্জাতিক সূচি নির্ধারণে ফিফার সঙ্গে কথা বলবে বাফুফে সিলেটে একদিনে সড়কে ঝরল আরও ৩ প্রাণ হাইকোর্টের রায়ে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির নুসরাত হত্যা: মাদ্রাসার অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল খলনায়ক ডনকে ‘ধুরন্ধর’ উল্লেখ করে রিমান্ড চেয়েছে সিআইডি বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ ‘ছাত্রশিবির ছেড়ে যুবশিবির করায় জামায়াত আমার ওপর হামলা চালায়’ বিড়ালের আঁচড়ের পর ‘মিউ মিউ’ করছে শিশু, যা বললেন চিকিৎসক শাল্লায় সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীকে সংবর্ধনা প্রদান আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

এনসিপি’র জেলা কমিটিতে স্থান পেলেন কোম্পানীগঞ্জের শিপন

Reporter Name / ২৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

160

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলার জন্য ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা ও আম্বরখানারইস্টার্ণ প্লাজার ট্র্যাভেল সিগন্যালের স্বত্বাধিকারী মো. আব্দুল ওয়াদুদ (শিপন শিপু)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও (গাংপার) গ্রামের মৃত আপতাব আলীর ছেলে।

বুধবার (১৮ জুন) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির তালিকা এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

সদ্য অনুমোদিত জেলা সমন্বয় কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে ব্যাংক কর্মকর্তা, রোটারিয়ান ও সম্প্রতি গঠিত জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নাজিম উদ্দীন শাহানকে। ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে ৬ জন যুগ্ম সমন্বয়কারী ও ২৪ জন সদস্য রাখা হয়েছে। যুগ্ম সমন্বয়কারীরা হলেন মেজর (অব.) মোস্তফা আনওয়ারুল আজিজ, ফয়সল আহমেদ, কামরুল হাসান আরিফ, আবু সাইদ, আহসান জাবুর ও সালমান খুরশেদ।

জেলা কমিটির সদস্যরা হলেন গোলাম আকবর, আয়েশা সিদ্দিকা প্রিয়া, আবু ইউসুফ, সালিম খান, শেখ জাবেদ আহমেদ, মনসুর আহমেদ চৌধুরী, আতাউর রহমান আতা, কমল রশিদ, আবদুর রহিম, শামসুল ইসলাম, শরীফ আহমদ, হিফজুর রহমান, ইমাম উদ্দিন, শিপন শিপু, সিদ্দিকী আবুল আলা, নুরুল ইসলাম, ইবরাহিম নাহির, শামসুজ্জামান হেলাল, সোহেল আহমদ মুসা, গিয়াস উদ্দিন, কারুল হাসান, সুমেল মিয়া, মনিরুল সাকিব ও মুস্তাফিজুর রহমান।

এ ব্যাপারে কৃতজ্ঞতা প্রকাশ করে শিপন শিপু বলেন, আমি জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ভাইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যাতে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।-প্রেসবিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd