• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ডা কা তি, আ হ ত ২০

Reporter Name / ৩৬২ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

200

মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় এক ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ৯ টার দিকে এই ঘটনাটি ঘটে। 

জানা যায়, কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনের ভেতরে বাগড়াবাড়ী নামক স্থানে গাছ ফেলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জনের ডাকাতদল প্রায় ঘন্টাব্যাপী ২০/২৫টি সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের গতিরোধ করে ডাকাতি করে। এ সময় গাড়ি চালক ও যাত্রীদের মারধর করে তাদের কাছে থাকা নগদ অর্থ, জুয়েলারি সামগ্রী, মুঠোফোন ও সাথে থাকা মালামাল নিয়ে যায়।

ডাকাতির ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপ চালকসহ ২০ জনের মতো যাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- ওয়াজিদ মিয়া, অপু দাস, আরিফুল ইসলাম, মেরাজ মিয়া, সুমিত আলী, নিবাস পাল, সালেক মিয়া, তাহমিদসহ অন্তত অজ্ঞাত আরো ২০ জন। খবর পেয়ে কমলগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাতদল পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সড়কে রাখা গাছ কেটে সরিয়ে রাস্তা খালি করেন এবং আটকে থাকা যানবাহন চলাচল শুরু করে।

ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলার ওয়াজিদ মিয়া ও অপু দাস বলেন, ‘প্রাইভেটকার করে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গল ফিরছিলাম। বাগড়াবাড়ি এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ে সব লুট হয়ে যায়। ডাকাত সদস্যরা দা-চাপাতি গলায় ধরে জিম্মি করে নগদ টাকা-পয়সা ও জুয়েলারি নিয়ে যায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, ‘কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাগড়াবাড়ি নামক এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। এই সড়কে ডাকাতি সংঘটিত হওয়ার ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd