• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নতুন পে স্কেলে বেতন বাড়বে দ্বিগুণ থেকে আড়াইগুণ, অনুপাত ১:৯ ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় সিউক এর নতুন চেয়ারম্যান কয়েস লোদী বিয়ের পিঁড়িতে বসছেন জেনিফার? তিন লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভসূচনা এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ দেশে স্বর্ণের দামে ফের বড় পতন দুধ দিয়ে গোসল সেরে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক সীমিত সম্পদের মধ্যে দেশের সবাইকে স্বস্তি দিতে এ বাজেট: অর্থমন্ত্রী ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ হরমুজে দুই জাহাজে ইরানের হামলা বারবার হাঁচি এলে যা করবেন মাধবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় ইসলামী ব্যাংক ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ মরক্কো ম্যাচেই ফিরতে পারেন নেইমার, ব্রাজিল শিবিরে আশার আলো মেসির গোল, বড় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল আর্জেন্টিনা ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের ঋণ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর ভুল তথ্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল কত টাকা পাবে মাংস খাওয়ার পর চা পান করা ঠিক নাকি ভুল, জানুন

কুলাউড়ায় ১০০ পরিবার পেলো যাকাত ফাউন্ডেশনের চাল

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

116

নাইমুল ইসলাম  (কুলাউড়া প্রতিনিধি):  মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস। রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পরিবারপ্রতি ৬০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, জাকাত ফাউন্ডেশন যে সহায়তা দিচ্ছে, তাতে প্রকৃতপক্ষে এসব পরিবার উপকৃত হচ্ছে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া মুসলিম এইড হাসপাতালের অ্যাডমিন বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলুর রহমান ও শামীম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বিশ্বমন্দা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে।

এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পবিত্র রমজানেও গরিব ও বঞ্চিত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাকাত ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd