• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল: এখন পর্যন্ত গ্রেপ্তার ১৭৯ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন

কুলাউড়ায় ১০০ পরিবার পেলো যাকাত ফাউন্ডেশনের চাল

Reporter Name / ২৮৬ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

180

নাইমুল ইসলাম  (কুলাউড়া প্রতিনিধি):  মৌলভীবাজারের কুলাউড়ায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা, বাংলাদেশ কান্ট্রি অফিস। রবিবার (২৯ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে পরিবারপ্রতি ৬০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন।

বক্তব্যে তিনি বলেন, জাকাত ফাউন্ডেশন যে সহায়তা দিচ্ছে, তাতে প্রকৃতপক্ষে এসব পরিবার উপকৃত হচ্ছে। দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া মুসলিম এইড হাসপাতালের অ্যাডমিন বেলাল আহমদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলুর রহমান ও শামীম আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুল ইসলাম বলেন, বিশ্বমন্দা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ফলে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো চরম সংকটে পড়েছে।

এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, পবিত্র রমজানেও গরিব ও বঞ্চিত মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে জাকাত ফাউন্ডেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd