• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ কুলাউড়ার ভাটেরায় ফের সক্রিয় যুক্তরাষ্ট্র ফেরত উলামা লীগের সাধারণ সম্পাদক সাইফুল সিদ্দেকী সেফুল এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’

গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সংবর্ধনা প্রদান

Reporter Name / ৯৫ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

165

বিশ্বনাথ প্রতিনিধি

পশ্চিম সিলেটের প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস সোবহান (গোবিন্দনগরী হুজুর) ও প্রবীণ শিক্ষক মাওলানা মইজ উদ্দীন (কৃষ্ণনগরী হুজুর)সহ শিক্ষক ও কর্মচারীবৃন্দেরকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার কনফারেন্স হলরুমে আল ফজল ছাত্র সংসদের আয়োজনে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. রইছ উদ্দিন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি মদব্বির আহমদের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মুফতি মুয়ীনুল হক মুমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী ও স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আজিজ।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস সোবহান, প্রবীণ শিক্ষক মাওলানা মইজ উদ্দিন, এবং পদোন্নতিজনীত কারনে বিদায়ী শিক্ষক ছালিক আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহিদুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো: ইদ্রিস আলী, গভর্নিং বডির সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালেহ আহমেদ বেতকুনী, গভর্নিং বডির সদস্য মাওলানা কাজি আব্দুস সামাদ, মাওলানা মখছুছুর রহমান।
আরো বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষক মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা শাহিদুল ইসলাম, জাকির হোসেন, ক্বারী আব্দুল হাকিম, মাওলানা সদরুল আমীন, মাওলানা কয়েছ আহমদ এবং সমাপনী বক্তব্য রাখেন আল-ফজল ছাত্র সংসদের ভি.পি. জাবের আহমদ, জি.এস হাফিজ যায়েদুল ইসলাম।
এসময় সংবর্ধিত তিন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ। মাদরাসার অফিস সহকারী মরহুম মাহমুদুল হাসান পাবেলকে অনুষ্ঠানে মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী হাফিজ ইমতিয়াজ আহমেদ, ইসলামী সংগীত পরিবেশন করেন মানসুর আহমদ সাগর এবং পরিশেষে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মো. আব্দুস সোবহান।

এসময় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বেলায়েত হুসেন, মাদ্রাসার গভর্নিং বডির সদস্য সিরাজ মিয়া, বিদায়ী সংবর্ধিত অতিথি মসজিদের খাদেম মনসুর আহমদ, স্হানীয় এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ানে কেরাম, মাদরাসার শিক্ষকবৃন্দ, সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং আল-ফজল ছাত্র সংসদের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd