• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

জামায়াতের অনুষ্ঠানে গিয়ে ‘সৎ-যোগ্য’ লোককে ভোট দিতে বললেন ডিএমপি কর্মকর্তা

Reporter Name / ৪৬৭ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

129
রাজধানীর আজিমপুর এলাকায় জামায়াতে ইসলামীর অনুষ্ঠানে গিয়ে ‘রাজনৈতিক বক্তব্য’ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তাকে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য দেন ডিএমপির সহকারী কমিশনার (পেট্রল-লালবাগ) শাহ আলম। ঢাকা-৭ আসনে জামায়াতের পদপ্রার্থী হাজী এনায়েত উল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
বক্তব্যে শাহ আলম বলেন, ‘আগের ফ্যাসিস্ট সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে—এটা আপনারা সবাই জানেন, পত্রিকাতেও পড়েছেন। এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার। আপনারা এলাকায় কাজ করবেন, কর্মীর সংখ্যা বাড়াবেন।’
তিনি বলেন, ‘আমরা পুলিশ, আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব।’
এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এখন আমাদের একটা সুযোগ আসছে ভোটের বিপ্লবের। ভোটের মাধ্যমে যেন আমরা সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করতে পারি, আমরা সেটা চাই।’
অনুষ্ঠানে জামায়াতের ঢাকা দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য দেলওয়ার হোসেন, নির্বাচন কমিটির সদস্য ডা. শামীমুল বারী এবং লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা ইউনিটের নেতারা।
কিন্তু, পুলিশের পোশাকে রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ওই সহকারী কমিশনারের এমন রাজনৈতিক বক্তব্য দেওয়া নিয়ে ইতোমধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই ওই কর্মকর্তার রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জানতে চাইলে শাহ আলম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিওতে আমার পুরো বক্তব্যটি নেই। আমি এতিমখানায় আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। জামায়াত নেতারা অনুরোধ করায় কিছু কথা বলি। শুরুতে এতিম ও খাবার বিতরণ নিয়ে বলেছি, কিন্তু সেই অংশ ভিডিওতে নেই।’
তিনি আরও বলেন, ‘যে অংশে সৎ মানুষকে ভোট দেওয়ার কথা বলেছি, সেটাই কেটে কেটে ভাইরাল করা হয়েছে, যা একটা রাজনৈতিক বক্তব্যের মতো দেখা যাচ্ছে।’
একজন পুলিশ কর্মকর্তা রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা—এমন প্রশ্নের জবাবে ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd