• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির সিলেটে ২৪ ঘন্টায় তিন ডেঙ্গু রোগী শনাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা বিরোধীদল ছাড়াই দুপুরে বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি ছাত্রদলের কমিটি খসড়া চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা রক্তাক্ত ৩৫ জুলাই,অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি বন্যাদুর্গতদের খোঁজ নিতে চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৬ আগস্ট বিদ্যুৎ ও গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী ‘সাহস থাকলে আ.লীগকে পুনর্বাসন করে দেখান, মাঠে নেমে সামর্থ্য দেখাব’ ১৫ টাকায় ৩০ কেজি করে চাল পাচ্ছেন ৫৫ লাখ পরিবার সুরমার ঘাটে ঘাটে ‘চাঁদা’ আগস্টে লঘুচাপের সঙ্গে বন্যার পূর্বাভাস সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের অর্ধশত নেতাকর্মীর বিরুদ্ধে মা ম লা সিলেটে ‘মিট অ্যান্ড গ্রিট উইথ ইমামস’ আলোচনা সভা অনুষ্ঠিত শিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এসএমপির নতুন কমিশনারের দায়িত্ব গ্রহণ সিলেটে চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসির খাতা দেখছিলেন পরীক্ষক সিলেটে বিদ্যুতের দ্বিগুণ বিলের অভিযোগে সয়লাব ফেসবুক অস্ত্র-খুনের মামলায় ১০ দিনের রিমান্ডে সন্ত্রাসী ডেভিড ইমন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

14

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে তিনটি কর্মসূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ৫ আগস্ট, বুধবার দিনভর এসব কর্মসূচি পালিত হবে বলে জানানো হয়েছে।

জেলা প্রশাসন সিলেট সূত্রে জানা যায়, দিবসটি উপলক্ষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন দফায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মসূচির প্রথম পর্বে সকাল ৬টা ১ মিনিটে সিলেট নগরীর রিকাবীবাজারে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

আয়োজিত এসব অনুষ্ঠানে সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন, সিলেট।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd