• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জুলাইয়ের অর্জন ধরে রাখতে রাজনৈতিক ঐক্য চায় জনগণ: মাওলানা হাবিবুর রহমান

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

147

সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মসলিসে শুরা সদস্য,  সিলেট জেলা আমির ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বিশ্বের প্রতিটি দেশে সরকারের সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। বিগত আওয়ামী ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরে প্রতিষ্ঠানটিতে দলীয়করণ করে সংগঠনটি হারিয়েছে তার নিরপেক্ষ ও মানবিক সেবার ঐতিহ্য। দুর্নীতি ও দলীয় স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে শত শত দলীয় সন্ত্রাসী ক্যাডারদের। জুলাই-২৪ এর বিপ্লবের পর থেকে রেডক্রিসেন্ট সোসাইটি সিলেটসহ সারাদেশে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আজ সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটি কর্মসূচীগুলো প্রশংসার দাবি রাখে। এটা অব্যাহত রাখতে হবে।

সোমবার (৪ আগষ্ট) বেলা ৩টায় রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র সিলেটে জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের উদ্যোগে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র সিলেট, জালালাবাদ ব্লাড কানেকশন সেইফটি সোস্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় ১ম জুলাই গণঅভূত্থান দিবস উপলক্ষে শহীদ ও আহতদের স্মারণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের এবং বাংলাদেশের ইউনিটের সিনিয়র সদস্য সিলেট মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে ও যুবনেতা মোঃ সালাউদ্দিন মিরাজের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ যুব ফোরামের সেক্রেটারি ও সিলেট রেড ক্রিসেন্ট  ইউনিটের অন্যতম সদস্য যুবনেতা পারভেজ আহমদ, ইন্টার ব্লাড ব্যাংকের ইনচার্জ ডা. তাওহীদ চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সোশ্যাল অর্গানাইজেশন এর পরিচালক মুহিবুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আওয়ামী ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে, যারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’‘জুলাইয়ের অর্জনকে টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। তিনি বলেন, ‘জুলাই সনদ ও ঘোষণা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’ তিনি আরো বলেন, ‘দলীয়করণমুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকারব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না।’ জুলাই অভ্যুত্থানের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd