• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

পাম্প ম্যানেজারকে হাতুড়ি পিটিয়ে হত্যা, পালানোর পর গ্রেপ্তার যুবক

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

154

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

 

পুলিশও ইতোমধ্যেই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, রাত আড়াইটার দিকে ঘুমন্ত ইকবালের মাথায় একটি হাতুড়ি দিয়ে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়। এতে সময় লেগেছে ২০ সেকেন্ডেরও কম। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।

 

জানা গেছে, শনিবার দিনগত রাতে ইকবালকে হত্যার পর অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন (২৬) পালিয়ে যায়। পরদিন রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। রতন বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানিয়েছে, পেট্রোল পাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

 

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, হাতুড়ি দিয়ে ইকবালকে হত্যার কথা স্বীকার করেছে রতন। হত্যার পর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করে।

 

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd