• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট মহানগর ৩৯নং ওয়ার্ড জামায়াতের জনশক্তি সমাবেশ শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের দেশে লোডশেডিং বাড়ছে শেখ হাসিনা বিশ্বসেরা অভিনেত্রী : স্পিকার শিক্ষাপ্রতিষ্ঠানের ফান্ডে নজর সরকারের, অব্যয়িত অর্থ নিতে চায় রাষ্ট্রীয় কোষাগারে সিপিএলে মিরাজের আগুনে বোলিং হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ দুই ‘উড়ন্ত ক্রেমলিন’ নিয়ে দিল্লিতে পুতিন, কী আছে এতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্ট বন্ধের দাবি মাদ্রাসা শিক্ষার্থীদের ইরান-সমর্থিত হুথিরা এগোচ্ছে ‘বিদ্যুৎ গতিতে’, বিস্মিত বিশ্লেষকরা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন বিশ্বকাপের স্বপ্ন দেখছে বাংলাদেশ সিকৃবি উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন স্থগিত বাউল সম্রাট শাহ্ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে স্বনির্ভরতার বিকল্প নেই-ড. নূরুল ইসলাম বাবুল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ জাতিকে চারিত্রিক সংকট থেকে উত্তরণ করতে হবে: বিরোধীদলীয় নেতা

পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দরে বড়লেখা পৌর ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

Reporter Name / ৩২১ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

411

মৌলভীবাজারের বড়লেখা পৌর শাখা ছাত্রলীগের সভাপতি আলী হোসেনকে (৩০) কাতার পালিয়ে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। গত মঙ্গলবার রাতে দেশত্যাগের প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

আলী হোসেন উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এই নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ছাত্র সমন্বয়ক আবু হাসান একটি মামলা দায়ের করেন। আলী হোসেন ওই মামলার অন্যতম অভিযুক্ত। সরকার পতনের পর থেকে তিনি প্রায় দেড় বছর ধরে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ মঙ্গলবার রাতে তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারনামীয় আসামি আলী হোসেন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে। তাকে বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিদেশ পালানোর চেষ্টাকালে দেশের বিভিন্ন বিমানবন্দরে নজরদারি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আলী হোসেনের গ্রেফতার সেই ধারাবাহিক প্রক্রিয়ারই অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd