• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজপথে নামতে দেওয়া হবে না’ রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা ওসি প্রত্যাহার কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেটসহ দেশের আট বিভাগে তাফসির মাহফিলের ঘোষণা আজহারির আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগ, ড্যাফোডিলের অনুষ্ঠান থেকে বাদ জাবি অধ্যাপক রেজওয়ানা স্নিগ্ধা বুধবার একনেকে উঠছে ১৪ প্রকল্প বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানো হবে-সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা বিদেশ সফর সংক্ষেপ করে দেশে ফিরছেন জামায়াত আমির ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীই একেকজন দায়িত্বশীল: ড. নূরুল ইসলাম বাবুল হেমন্তের দুপুরে ঝড়-বৃষ্টি সিলেটে পুলিশের কাছ থেকে দুই ছাত্রলীগ নেতাকে ‘ছিনতাই’, বিএনপি নেতা বহিস্কার ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয় স্পষ্ট না করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে: নাহিদ ইসলাম সিলেটে ২৫ নভেম্বর জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ ইসলামী আন্দোলনের এক অকুতোভয় সিপাহসালার শহীদ মুজাহিদ প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা ভূকশিমইলে ‘গড়বো কুলাউড়া’র দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প দূরত্ব ঘোচাতে চায় সরকার, দাবি পূরণের শর্তে অনড় জামায়াত-এনসিপি শেষ মুহূর্তের নাটকীয়তায় আফগানিস্তানকে হারাল বাংলাদেশ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী সিলেটে রাতে মোটরসাইকেল চলাচলে পুলিশের বিধিনিষেধ

‘ফ্যাসিবাদী অপশক্তিকে আর রাজপথে নামতে দেওয়া হবে না’

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

6

সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, তারা পুরোনো কায়দায় অগ্নিসন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছে। যেকোনো মূল্যে এই অপশক্তিকে রুখে দিতে চব্বিশের জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানা পয়েন্টে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বাদ জোহর নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এক বিশাল মিছিলপূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের যৌথ পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে রেজিস্টারি মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের পতন ঘটেছে। চব্বিশের বিপ্লবীদের রক্ত এখনো টগবগ করছে, রাজপথ এখনো শহীদদের উত্তরসূরিদের দখলে। প্রধানমন্ত্রী যে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই। তবে এই ঐক্যের মূল ভিত্তি হতে হবে ‘জুলাই সনদ’ ও ‘গণভোটের রায়’ বাস্তবায়ন। এটি আজ আর কোনো একক দল বা জোটের নয়, গোটা জাতির গণদাবিতে পরিণত হয়েছে।

তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, জামায়াত কোনো রক্তচক্ষুকে পরোয়া করে না। হাসিমুখে ফাঁসির মঞ্চে জীবন দিলেও এ দলের শীর্ষ নেতৃত্ব কখনো অন্যায়ের সঙ্গে আপস করেনি। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে মানবিক ও আয়নামুক্ত বাংলাদেশ গড়তে জামায়াত রাজপথে প্রস্তুত রয়েছে।

মিছিলপূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় মজলিস-এ-শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসির ফলেই আজ জাতিতে বিভক্তি দেখা দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলদের ব্যর্থতায় পতিত শক্তি সুযোগ নিচ্ছে এবং প্রতিবেশী দেশ থেকে উসকানি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সভাপতির বক্তব্যে মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জনরোষে দেশ ছেড়ে পালানো শক্তির বাংলাদেশে পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে/মন্ত্রীকে দায়িত্বে পরিবর্তন আনতে হবে এবং অবিলম্বে গণদাবি মেনে নিতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ডা. ফখরুল ইসলাম, জেলা নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ, জিন্নুরাইন আহমদ চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাসুদ রানা তুহিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd