বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী নাছির উদ্দিন বুলু
Reporter Name
/ ২৫৮
Time View
Update :
রবিবার, ১৩ জুলাই, ২০২৫
Share
বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী নাছির উদ্দিন বুলু
আগামী ৩০ জুলাই বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ নাছির উদ্দিন বুলু। তিনি ইতোমধ্যে বরমচাল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়েছেন এবং ভোটারদের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী পরিবারের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন। নাছির উদ্দিন বুলু বরমচাল ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন নম্র, ভদ্র ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত। নেতাকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে এবার তিনি নেতৃত্বের আসনে আসার প্রত্যাশা...
154
আগামী ৩০ জুলাই বরমচাল ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বর্ষীয়ান রাজনীতিবিদ নাছির উদ্দিন বুলু।
তিনি ইতোমধ্যে বরমচাল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়েছেন এবং ভোটারদের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী পরিবারের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
নাছির উদ্দিন বুলু বরমচাল ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অঙ্গনে তিনি একজন নম্র, ভদ্র ও সৎ ব্যক্তি হিসেবে পরিচিত।
নেতাকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও রাজনৈতিক অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে এবার তিনি নেতৃত্বের আসনে আসার প্রত্যাশা করছেন।