• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ঠোঁটের রঙে ৫ হাজার বছরের ইতিহাস দেশের রাজনীতিকে বিভক্ত করেছে এনসিপি-জামায়াত জোট: এ্যানি ১৮ ঘণ্টা পর উড়াল দিল সিলেটে আটকে পড়া ফ্লাইট শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল সুশাসন প্রতিষ্ঠা করা’ সিলেটে জুলাইয়ের শহীদদের কবর জিয়ারত করল সিলেট জেলা জামায়াত ছাত্রদল-শিবির সংঘর্ষে হেলমেট পরা নয়নের ছবি ভাইরাল ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ হাসপাতালে সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবিধান থেকে বাতিল হতে পারে শেখ মুজিবুর রহমানের ‘জাতির পিতা’ স্বীকৃতি প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! ছাত্রদল-শিবির সংঘর্ষে মাঠে নামলেন যুবদল নেতা নয়ন মালয়েশিয়ায় সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল ৩ বাংলাদেশির সিলেটে ২৪ ঘন্টায় তিন ডেঙ্গু রোগী শনাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেট জেলা প্রশাসনের কর্মসূচি ঘোষণা বিরোধীদল ছাড়াই দুপুরে বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি ছাত্রদলের কমিটি খসড়া চূড়ান্ত, যেকোনো সময় ঘোষণা রক্তাক্ত ৩৫ জুলাই,অস্ত্রের মুখেও থামেনি আন্দোলন, একদিন এগিয়ে আনা হয় ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি

বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ

Sylhet news / ২২ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

47

 

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের ভূরকী, ইশবপুর, হামজাপুর, মিরপুর ও একানিধা গ্রামের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সামাজিক সংগঠন ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) বাদ জোহর স্হানীয় ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে লামাকাজী ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ১১০ টি প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বড় হুজুর আলহাজ্জ হাফিজ আব্দুশ শহীদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা শফিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান।

প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. দিলোয়ার হুসাইনের সভাপতিত্বে সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মতিউর রহমান, বক্তব্য রাখেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি ফয়ছল আহমদ, ভূরকী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ছালেহ আহমদ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামাকাজী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শফিকুর রহমান, সমাজ সেবক সাজিদুর রহমান, প্রবাসী সৈয়দ শাহরিয়ার হোসেন মাহি, সংগঠক সেবুল আহমদ, মিজানুর রহমান, ছালমান আহমেদ, বাদশা মিয়া, মুতলিব আহমেদ, সুজন মিয়া, আরাফাত রহমান, ভূরকী মাদ্রাসার শিক্ষক/শিক্ষিকা, এসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি মো. দিলোয়ার হুসাইনকে সম্মাননা স্মারক প্রদান করেন ভূরকী হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd