• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

যশোরে জামায়াত নেতাসহ ১০ জনকে কুপিয়ে জখম

Reporter Name / ২০১ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

167

যশোরের শার্শায় সালিশ বৈঠকে ক্ষমা চাইতে বলায় প্রতিপক্ষের হামলায় জামায়াতে ইসলামী নেতাসহ তার পরিবারের দশজন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার উলাশী ইউনিয়নের লাউতাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন, জামায়াত নেতা জহুরুল ইসলাম (৫০), ইমরান (২৭), নুর মোহাম্মদ (৭৩), কদর আলী (৫০), হেলাল (২৮), সালমা (৩৪) ও রানু (২৫) প্রমুখ। তারা সবাই একই পরিবারের সদস্য।

এলাকাবাসী জানিয়েছেন, মাছ ধরার যন্ত্র (ঘুনি) পাতাকে কেন্দ্র করে লাউতাড়া গ্রামের ইমরান ও ইউনুসের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

ইউনুস কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা হিসেবে পরিচিত। এ ঘটনা নিয়ে শনিবার রাতে স্থানীয় পর্যায়ে সালিশের আয়োজন করা হয় বিষয়টি মিমাংসার জন্য। ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি জহুরুল ইসলাম ওই সালিশে সভাপতিত্ব করেন।

এ সময় তিনি ইউনুসের কাছে ক্ষমা চাওয়ার জন্য ইমরানকে নির্দেশ দেন। কিন্তু ইউনুস বিষয়টি মানতে নারাজ হন। তিনি আরও ‘কঠিন’ শাস্তি দাবি করতে থাকেন। এক পর্যায়ে তার লোকজন ইমরান ও জহুরুল ইসলামের ওপর ক্ষুব্ধ হয়ে তাদের ওপর সশস্ত্র হামলা চালান।

হামলাকারীরা ওই দুজনকে কুপিয়ে জখম করেন। এসময় তাদের পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদেরকে কোপায় হামলাকারীরা। এতে মোট দশজন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইসচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd