• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াত-শিবিরের প্রতি কঠোর হতে চান, হাসিনাকে ‘মা’ ডাকা প্রতিমন্ত্রী নূর ‘গ্যাস না থাকায় ডে-কেয়ারের রান্না বন্ধ, শিশুদের খাওয়াচ্ছি হোটেল থেকে’ পেছনে ফ্যান চলে সামনে হারিকেন, বলছে বিদ্যুৎ নাই: প্রধানমন্ত্রী ভিডিও দেখার সময় বারবার আটকে যাচ্ছে? দ্রুত সমাধানে কার্যকর ৬টি উপায় গাড়িতে হামলা-ভাঙচুর, এমপি আমির হামজা আহত গ্যাস সংকটে বন্ধ হবিগঞ্জের ১৭১ কারখানায় উৎপাদন, কর্মহীন দেড় লাখ শ্রমিক ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ১৫%—মার্ক ওয়াহ বললেন, ‘এই পূর্বাভাস ভুল নয়’ তীব্র গরমে লন্ডনে বাস ধর্মঘট, বন্ধ থাকবে ৪২টি রুট; দেখে নিন পুরো তালিকা! ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরাইল সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল পর্যটকের বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন ভাড়াটে খুনি দিয়ে হত্যার অভিযোগ, এজাহারে নেই বাবুলের নাম গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল শিক্ষাশিবির ৬২ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন তামিম আল্লামা সাঈদী ছিলেন কোরআনের জনপ্রিয় দাঈ: মামুনুল হক সংসদে বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ, রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

Reporter Name / ৯ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

15

জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার (১৫ আগস্ট) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায়।

শুক্রবার (১৪ আগস্ট) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এ তথ্য জানায়। তারা জানায়, শনিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পিডিবির আওতাধীন সুনামগঞ্জ শহর ও শহরতলীর সকল গ্রাহকদের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিটি পিডিবির সুনামগঞ্জ অফিসের ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় ও শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের অবহিত করা হয়েছে।

পিডিবির জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), সুনামগঞ্জের আওতাধীন ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ সম্পাদন করা হবে। মেরামত কাজের সুবিধার্থে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

পিডিবির সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমাদ বলেন, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের ৩৩ কেভি ইনকামিং সোর্স লাইনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মেরামত জরুরি হয়ে পড়েছে। তাই আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে বিকেল পর্যন্ত ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার হবে। এজন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিকেল ৪ টার পর বিদ্যুৎ সরবরাহ করা হবে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ  পৌর শহর ও আশপাশের এলাকার পিডিবির প্রায় ৩৫ হাজার গ্রাহক রয়েছে। এর মধ্যে আবাসিক গ্রাহক রয়েছে ২৬ হাজার ২৮৩ জন, বাণিজ্যিক গ্রাহক ৪ হাজার ২৮৯ জন, ক্ষুদ্র ও কুটির শিল্প ২৬২ জন, অনাবাসিক মন্দির, মসজিদ, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ২৯৭টি, কৃষিসহ আরও অন্যান্য গ্রাহক রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd