• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

শায়খে কাতিয়ার সাহেবজাদা মাওলানা ইমদাদুল্লাহ আমিনীর দাফন সম্পন্ন

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

149

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত আলেম শায়খে কাতিয়া হযরত মাওলানা আমিন উদ্দীন (রহ.)-এর সুযোগ্য বড় সাহেবজাদা হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ আমিনী (রহ.)-এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কাতিয়া মাদরাসা মাঠে হাজারো মানুষের অশ্রুসিক্ত উপস্থিতিতে তাঁকে শেষ বিদায় জানানো হয়।

গত বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট নগরীর আল-হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল এবং তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল থেকেই মরহুমকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ও জানাজায় শরিক হতে মাদরাসা মাঠ ও এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন খান, উপজেলা বিএনপি আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমদ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজাল হোসাইনসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আলেম-ওলামা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের তাওহিদী জনতা জানাজায় শরিক হন।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবন ও ইসলামি শিক্ষায় তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, মাওলানা ইমদাদুল্লাহ আমিনী (রহ.)-এর ইন্তেকালে ইসলামি অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো। তিনি আজীবন দ্বীন প্রচার ও মাদরাসার প্রসারে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

জানাজা শেষে মাদরাসার পশ্চিম পাশে অবস্থিত পারিবারিক কবরস্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুমের দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে জগন্নাথপুরসহ পুরো অঞ্চলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd