বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা অন্যায় ও গণহত্যা করেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এসবের পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি বলেন, ‘ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না।’ ইতিহাসের বই ও প্রামাণ্যচিত্র অন্বেষণ করা বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছে, গণহত্যা করেছে, সে এতই পাপ করেছে যে বাংলাদেশে তার বাবার কবর হয়েছে, কিন্তু শেখ হাসিনার কবর হবে না। ডিসেম্বরে দেশে আসার কথা বাদ দেন, এই দেশে তার...
3
বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা অন্যায় ও গণহত্যা করেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, এসবের পরিণতি তাকে ভোগ করতে হবে। তিনি বলেন, ‘ডিসেম্বরে দেশে ফেরার কথা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না।’
ইতিহাসের বই ও প্রামাণ্যচিত্র অন্বেষণ করা
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙ্গামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনা যে অন্যায় করেছে, গণহত্যা করেছে, সে এতই পাপ করেছে যে বাংলাদেশে তার বাবার কবর হয়েছে, কিন্তু শেখ হাসিনার কবর হবে না। ডিসেম্বরে দেশে আসার কথা বাদ দেন, এই দেশে তার কবরও হবে না।
সভায় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন ও সম্পদের ন্যায্য বণ্টন নিশ্চিত করার দাবি জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, তিন পার্বত্য জেলায় সুষম বণ্টন নিশ্চিত করার পাশাপাশি জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন।
পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সারজিস আলম বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে হবে।
জেলা পরিষদগুলোর বর্তমান গঠন নিয়েও সমালোচনা করেন তিনি। সারজিস আলমের অভিযোগ, জেলা পরিষদগুলো দলীয় লোকজন দিয়ে গঠন করা হয়েছে এবং এসব পরিষদ দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
তিনি বলেন, শুধু দলীয় পরিচয়ের ভিত্তিতে নয়, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করে জেলা পরিষদ গঠন করতে হবে।
সভায় এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, রাঙ্গামাটি জেলা এনসিপির সদস্যসচিব মো. শোয়েব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, যুগ্ম সদস্যসচিব প্রিয় চাকমাসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।