• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ব‍্যবসা দ্বারা মানুষের উপকারের মানসিকতা থাকতে হবে -মাহমুদুর রহমান দিলাওয়ার আজ এসএসসি পরীক্ষায় বসছে সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা কেন্দ্রজুড়ে এসএমপি’র নির্দেশনা শেষ দিকে মন্ত্রীরাও হাসিনার কাছাকাছি যেতে পারতেন না : টাইম টিভিকে ড. মোমেন জুড়ীতে প্রধানশিক্ষক নিখোঁজ,মোটরসাইকেল ও জামা কাপড় উদ্ধার হাম-রুবেলা টিকাদান জোরদার করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী খাল খননের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন: শ্রমমন্ত্রী চৌহাট্রায় পরিত্যক্ত হাসপাতাল চালুর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন শ্রমমন্ত্রী সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৫ কৃষকের এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল ‎ বর্তমান যুগে কসমের কাফফারা কিভাবে আদায় করতে হয়? ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেল যাতায়াত খরচ সিলেটে বিদ্যুৎ সং ক ট, বিপাকে ১২ লাখ গ্রাহক ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করছে জামায়াতে ইসলামী সৌদি আরবে পৌঁছেছে প্রথম হজ ফ্লাইট এবারও হরমুজ পার হতে পারল না ‘বাংলার জয়যাত্রা’ শিশু হাসপাতাল ও পেট্রোল পাম্প পরিদর্শন করলেন জামায়াত আমির জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ায় হামের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন।

Reporter Name / ৩০১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

71

জাহিদুল ইসলাম জাহিদ জৈন্তাপুর

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের আনন্দ বাজার সংলগ্ন বুধিগাও হাওড় গ্রামের সারি নদীর তীরবর্তী অংশে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহোৎসব। জানাগেছে স্থানীয় প্রশাসনকে মেনেজ করে ড্রেজারমেশিন বসিয়ে বালু উত্তোলন করছে বালু খেকু চক্র।এতে করে হুমকির মূখে রয়েছে সারি নদীর দু’তীরবর্তী এলাকার বাসিন্দাদের ফসলী জমিসহ বসত বাড়ি। নদী ভাঙ্গন কবলে বাওন হাওড়- শেওলারটুক গ্রামের মসজিদ, কবরাস্থান-ঈদগাহ মাঠ, বসতবাড়ীসহ শত হেক্টর ফসলী জমি। স্থানীয় এলাকার বাসিন্দাদের ভাষ্যমতে,গত ২৮ আগষ্ট বৃহ:প্রতিবার জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানের পর সারি নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলনের নিষেধাঙ্গা থাকলেও তা অম্যান্য করে বুধিগাও হাওড় গ্রামের মো. রাহেদ মিয়ার ছেলে মজিবুর ও বাওন হাওড় গ্রামের হাফিজ উদ্দিন’র ছেলে রুহুল মিয়ার দুইটি ড্রেজার নৌকা দিয়ে আবারও বালু উত্তোলন করছে। নদীর তলদেশে ড্রেজিং করে বোমা মেশিন দিয়ে তারা অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে।স্থানীয় এলাকার লোকজন অবৈধ বালু উত্তোলনে বাধা নিষেধ করলে তারা উল্টো প্রশাসনের ভয় দেখায় এমন অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি,প্রতি বছর বর্ষার মৌসুমে এলাকার একটি সঙ্গবদ্ধ চক্রের সদস্যদের মাধ্যমে আনন্দ বাজার সংলগ্ন সারি নদী থেকে অবৈধ ভাবে প্রায় অর্ধকোটি ঘনফোট বালু হরিলুট হয়। নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলনে কেউ বাধা নিষেধ করলে তাদের উপর হামলা চালায় সঙ্গবদ্ধ চক্রের সদস্যরা। একই চিত্র গোয়াইনঘাট উপজেলার তিতকুল্লীর হাওড়,নাইন্দার হাওড়, বালি হাওড়,সানকী ভাঙ্গা দক্ষিণ পাড়া সারি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের।এর ফলে হুমকিতে পড়েছে বুধিগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়,সীমার বাজারসহ সরকারী রাস্তাঘাট,মসজিদ-মাদ্রাসা,বসত বাড়ী,ফসলী জমি।এতে করে ভাঙ্গন আতস্কে রয়েছে নদী পাড়ের মানুষ। বছরের পর বছর প্রশাসনের যুগসাজশে চলছে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ বালু উত্তোলন, এতে ক্ষুদ্ধ এলাকাবাসী।এ ব্যাপারে বুধিগাও হাওড় এলাকার আব্দুর রাজ্জাক ও শুক্কুর মিয়া জানায়, সারি নদীতে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বুধিগাও এলাকাসহ আশ-পাশের এলাকার ঘরবাড়ি,ফসলী জমি, রাস্তাঘাট মসজিদ,কবরাস্থান নদী গর্ভে বিলিন হওয়ার আস্কা রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের দ্রæত হস্থক্ষেপ কামনা করেন তারা। এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদকে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন বন্দে আমাদের অভিযান চলমান রয়েছে। এব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো.তরিকুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারি নদীতে অবৈধ বালু উত্তোলনের সাথে কারা জড়িত? তাদের সনাক্ত করতে সংশ্লিষ্ট ১০নং পশ্চিম আলীরগাও ইউনিয়নের দায়িত্বরত(বিট) উপ পরিদর্শক এস আই আশরাফুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd