• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাবো সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল জকিগঞ্জে ৪ হাজার পিস ইয়াবা জব্দ, মাদক কারবারি আটক অস্ত্র ছাড়বে হামাস, সেনা সরাবে ইসরায়েল সুরমা নদীতে ভাসছিল অজ্ঞাত মরদেহ ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে চা শ্রমিকদের গণবিক্ষোভ চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার পরাশক্তির শক্তি বনাম দুর্বল রাষ্ট্রের কৌশল: যুক্তরাষ্ট্র – ইরান সংঘাতের নতুন পাঠ জুমার আজানের পর যে কাজগুলো করা নিষেধ অস্ট্রেলিয়ায় শান্তর ‘মিশন রেসপেক্ট’ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের নগর ব্যবস্থাপনা যাচাই করলেন প্রধানমন্ত্রী লন্ডনে নাজেহাল পলাতক আ.লীগ নেতা রেজাউল, পালিয়ে যান হাছান মাহমুদ ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচনে স/ন্ত্রা/স দিয়ে ভোট দ*খ*লের চেষ্টা হবে: নাহিদ ইসলাম শহীদ তুরাব স্মরণে জার্নালিস্ট এসোসিয়েশন এর বৃক্ষরোপণ বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ কুলাউড়ায় সরকারি বীজসহ বিক্রেতা আটক, ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড সিলেটে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু

সিলেট মহানগর জামায়াতের দোয়া মাহফিল

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

19

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে
দেওয়া যাবে না : সিলেট মহানগর জামায়াত

জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে চব্বিশের জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে সিলেট মহানগর জামায়াত ঘোষিত মাসব্যাপী কর্মসুচীর অংশ হিসেবে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহানগর আওতাধীন বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও জনশক্তি অংশগ্রহণ করেন।

মাহফিলে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন।

মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, চব্বিশের জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। তাদের আত্মত্যাগ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের ত্যাগ ও সাহস আগামী প্রজন্মকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগাবে।

নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের ত্যাগও জাতির কাছে স্মরণীয়। শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে জুলাইয়ের শহীদদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মাওলানা এটিএম শামসুদ্দিন ও সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাজির উদ্দিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd