• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

8

সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মহিষসহ প্রায় ১০ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গুয়াবাড়ি, বিওপি ও কানাইঘাট উপজেলায় একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।ঘড়ি কিনুন

১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ অভিযানিক টহলদল কমলাবাড়ি নামক স্থানে বিশেষ অভিযান চালায়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪টি ভারতীয় মহিষ জব্দ করে। জব্দ করা মহিষের এর সিজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।

একই সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন কানাইঘাট উপজেলায় অভিযান চালায়। অভিযানে ভারতীয় নিভিয়া লোশন ১৮৩ পিস, সিগারেট ২২৮ পিস, কম্বল ২০ পিস ও খাসিয়া পান ১২০ বিড়া জব্দ করে। জব্দ করা মালামালের সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা। সবমিলিয়ে জব্দ করা মালামালের সর্বমোট সিজার মূল্য ৯ লাখ ৫০ হাজার ৪০০ টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো. সোহেল আলম পিবিজিএম বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলছে। জব্দ করা মালামাল কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম চলছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি-এর এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd