• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেটের এহতেশাম, প্রীতম ও আরিফ সিলেট সীমান্তে ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ ছাড়পত্রের অপেক্ষায় বাংলাদেশের কারাগারে বন্দি ১৭২ বিদেশি মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সহযোগিতার জন্য সবার প্রতি সৈয়দ মোঃ শাহজাহানের কৃতজ্ঞতা। সিলেটে হাম উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু আসামে ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ, ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি আওয়ামী লীগের নেতারাও মদ খায়, কর্মীরাও খায়: স্পিকার জামায়াতের লংমার্চের তারিখ ঘোষণা, বায়তুল মোকাররমে উদ্বোধনী সমাবেশ ২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু, দাম্মামের ফ্লাইট চলাচল শুরু আজ থেকে মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী ঋতু বদলালেও সিলেটে কমছে না দিনের তাপমাত্রা বাংলাদেশের বাঁচা-মরার লড়াই বুধবার ছুটির আমেজে মুখরিত প্রকৃতি কন্যা শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ফরহাদ পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী ফিফার নতুন উদ্যোগ ‘হিমালয়া কাপ’ সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

সিলেটে আবাসিক হোটেল থেকে যুবক-যুবতী আ ট ক

Reporter Name / ৩৭০ Time View
Update : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

258

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ও রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর ‘তালহা গেস্ট হাউজ ও সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান দিয়ে তাদের আটক করা হয়।

 

তালহা গেস্ট হাউজ থেকে আটককৃতরা হলেন- আলাউদ্দিন (৫০), রেজাউল করিম নোমান (২০), ইয়াসমিন বেগম  (২৫)।  অন্যদিকে সিলেট রেস্ট হাউজ থেকে আটককৃতরা হলেন- ইভা রহমান নুপুর (২২), জোবাইদা ইসলাম জুই (২৪), হৃদয় আহমেদ (২৫)।পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন ‘তালহা গেস্ট হাউজ’ আবাসিক হোটেল এ  অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে  ২ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার নন –এফ আই আর নং ৩৫৬, তারিখঃ০৯/০৯/২০২৫খ্রিঃ, ধারা-সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ রুজু হয় ।

অন্যদিকে একই দিন নগরীর দক্ষিণ সুরমা থানাধীন ‘সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলের মধ্যে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে  ২ জন নারী ও ১ জন পুরুষ  মোট তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে  দক্ষিণ সুরমা থানার নন –এফ আই আর নং ১৭৩, তারিখঃ০৯/০৯/২০২৫খ্রিঃ ধারা-সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ রুজু হয় ।

 

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে অসামাজিক কার্যকলাপে ‘তালহা গেস্ট হাউজ ও সিলেট রেস্ট হাউজ’ আবাসিক হোটেলে অভিযান দিয়ে ৬ জনকে আটক করা করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd