• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সিলেটে দিবালোকে হঠাৎ মিছিল নিষিদ্ধদের

Reporter Name / ২৫৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

189

দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে শুক্রবার সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি মুহূর্তেই গুটিয়ে নিরুদ্দেশ হয় মিছিলকারীরা।

এই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মিছিলটি শুরু হয়। প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এতে অংশ নেন। অধিকাংশের মুখে ছিল কালো মাস্ক ও মাথায় হেলমেট। হাতে ছিল ব্যানার। ব্যানারে সিলেট জেলা ছাত্রলীগের নাম ব্যবহার করা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট এমসি কলেজের সভাপতি দেলওয়ার হোসেন রাহি ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশ। মিছিল শেষে দ্রুত সরে যান অংশগ্রহণকারীরা।

মিছিলের কয়েক ঘণ্টা পর দুপুরে নিজের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে দেলওয়ার হোসেন লেখেন, অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে। একই ভিডিও টেলেন্ট কান্তি দাশও তার নিজস্ব অ্যাকাউন্টে আপলোড করেন, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি আমাদের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd