• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জামায়াতকে লংমার্চ স্থগিতের আহ্বান জানালেন শাহবাজ শরিফ রিজিক নিয়ে দুশ্চিন্তার অবকাশ নেই প্রাথমিকের শিক্ষার্থীদের জামা-জুতা-ব্যাগ কবে মিলবে? জ্বালানির মূল্যবৃদ্ধি: বাসভাড়া কিলোমিটারে ১৮-২০ পয়সা বাড়ানোর প্রস্তাব সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি সরকারের একটি চক্র আ.লীগের সঙ্গে আঁতাত করে দেশকে অস্থিতিশীল করছে প্রতি লিটার ডিজেলে ৯০ টাকা লোকসানে আছে বিপিসি: চেয়ারম্যান সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন এমএ মালিক ও এমরান আহমদ যুক্তরাজ্যের অডিটে নিরাপত্তায় দেশসেরা বিমানবন্দর সিলেটের ওসমানী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে উপহার হিসেবে দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার জাতিসংঘে প্রথম ভাষণে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর যুবদল, দায়িত্বে কারা ব্রাহ্মণবাড়িয়ায় ভারত সীমান্তে মিলল নিখোঁজ বাংলাদেশি কিশোরের মরদেহ হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার প্রকাশিত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি সাদিক কায়েমের শাহজালাল মাজারে দানবক্সে মিললো ৮৯ লাখ টাকা, সোনা-বৈদেশিক মুদ্রা জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসঙ্ঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সিলেটে হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে ২ দিন ধরে বাস চলাচল বন্ধ

Reporter Name / ৭৩৯ Time View
Update : বুধবার, ১১ জুন, ২০২৫

523

নতুন মিনিবাস চলাচল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ঈদ শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে। সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস চলাচল নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের মধ্যেই মূলত এই বিরোধ।

মঙ্গলবার সকাল থেকে বুধবার (১১ জুন) বিকেল পর্যন্ত বাস ভাঙচুরের আশঙ্কায় এ রুটে কোনো বাস চলাচল করেনি।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন।

তাদের বক্তব্য, ‘এ রুটে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস চালু করা হয়েছে। এ ছাড়া রুটটিতে নিয়মিত যাত্রীবাহী বাস চলাচল করছে। রুটটিতে অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই।’ বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

অপরদিকে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের ওপর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকে বুধবার বিকেল পর্যন্ত এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারছেন।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন, ‘সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। তারা নিয়মনীতি না মেনেই এ বাস সার্ভিস চালু করেন। এতে আমরা হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন এ অন্যায়ের প্রতিবাদ করি। এ প্রতিবাদের কারণে মৌলভীবাজারের শ্রমিকেরা হবিগঞ্জের বাসগুলোকে তাদের এলাকা দিয়ে যেতে দিচ্ছেন না।’

মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন বাস লাইন সভাপতি কুতুব মিয়া বলেন, ‘যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষে তারা সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন। এ বাস চলাচল করতে দিচ্ছেন না হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। কী কারণে বাধা দেয়া হচ্ছে- সেটি পরিষ্কার নয়।’

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ময়নুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দুই শ্রমিক ইউনিয়নের মধ্যে একটি সমস্যা চলছে। বিষয়টি দুই জেলার শীর্ষস্থানীয় পরিবহন শ্রমিক নেতারা সমাধানের চেষ্টা করছেন। তাই ফেডারেশনের বিভাগীয় নেতাদেরকে এ ব্যাপারে অবহিত করা হচ্ছে না। তাই আমরা ব্যবস্থা নিতে পারছি না। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা নিজেদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে ফেলবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd