• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীরা পেল নৌকা সিলেটে আওয়ামী সন্ত্রাসীদের এক ইঞ্চি জায়গাও ছাড়া হবে না জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বদা জনগণের পাশে দাঁড়াতে হবে-ড. নূরুল ইসলাম বাবুল ভেনেজুয়েলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯, হাসপাতালে সরঞ্জাম সংকট দেম্বেলের হ্যাট্রিক, নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স সীমান্তে বাংলাদেশী হত্যার বিচারে ভারতকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সিলেটে ছাত্রশিবিরের মানববন্ধন ঋণ খেলাপির কারণে ব্যাংকিং খাত সম্পূর্ণ বেহাল: রেজা কিবরিয়া হামে শিশু মৃত্যুর দায়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সেলিম উদ্দিনের রাউন্ড অব থার্টি টু: ব্রাজিলের সামনে জাপানি চ্যালেঞ্জ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য: নাজিবুর রহমান নেইমারের জন্য প্রস্তুত বিশেষ বুট, নকশায় ‘ফিনিক্স’এর বার্তা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে গণপিটুনি তালতলায় ডিবির অভিযানে অবাঞ্ছিত ছয় নারীপুরুষ আটক ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭ চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরের ঘোষণা থেকে বিশ্বকাপের শিখরে

সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক

Reporter Name / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
ঐকমত্য কমিশনের বৈঠক বয়কট জামায়াতের

106

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। গত শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি। এই তো।’ কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি (আনুষ্ঠানিক) কোনো বিষয়ে আলোচনা হয়নি।’

নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, ‘যতটুকু বলেছি তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।’

সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নে অস্থির হয়ে ওঠে রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের খবরে আরও ঘনীভূত হয় পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছিলেন জামায়াতর আমির শফিকুর রহমান। নেতা-কর্মীদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দিতে দলটি আয়োজন করে কেন্দ্রীয় মজলিশে শুরার বৈঠক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd