• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোরআন সম্পর্কে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি খতমে নবুওয়াতের সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ ইসলাম বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ বরখাস্ত সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড বানিয়াচংয়ে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা শাহীদুর গ্রেফতার সিকৃবিতে ছাত্রসমিতি নির্বাচনে ‘বিরুদ্ধে প্যানেল’ দেওয়ায় দুই শিক্ষার্থীকে ‘মারধর’ ছাত্রদলের অবশেষে সিলেটের পুরোনো কারাগারে হচ্ছে উন্মুক্ত উদ্যান ও মুক্তিযুদ্ধ জাদুঘর রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার শনিবার ফের প্রকাশ্যে গণনা হবে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা অবশেষে সিলেটের পুরোনো কারাগারে হচ্ছে উন্মুক্ত উদ্যান ও মুক্তিযুদ্ধ জাদুঘর মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি শাপলা গণহত্যার ছবি সংগ্রহশালায়, ডাকসু নেতাদের প্রশংসায় কওমি নেতারা সুনামগঞ্জ ও হবিগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু গত ২০ বছরে পর্যটন খাতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, ৩ জনের ছবি ফেসবুকে দিয়ে পুলিশ লিখল ‘পরিবারের বখে যাওয়া অপরাধী’ একনজরে ইসলামের তৃতীয় খলিফা উসমান (রা.) তিন ম্যাচের সিরিজ খেলতে নেপাল যাবে বাংলাদেশ, সূচি চূড়ান্ত

স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, ৩ জনের ছবি ফেসবুকে দিয়ে পুলিশ লিখল ‘পরিবারের বখে যাওয়া অপরাধী’

Reporter Name / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

32

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতার ওপর হামলার ঘটনায় তিনজনের ছবি ফেসবুকে প্রকাশ করে তাদের গ্রেপ্তারে সহযোগিতা চেয়েছে সুনামগঞ্জ থানা পুলিশ।

বুধবার সুনামগঞ্জ সদর থানার ফেসবুক থেকে ওই তিনজনের ছবি প্রকাশ করা হয়। ছবির ক্যাপশনে লেখা হয়- ‘পরিবারের বখে যাওয়া এই তিন জন অপরাধীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ হেফাজতে নেওয়া অত্যন্ত জরুরী, তাদের সম্পর্কে whatsapp ০১৩২০১২০৭৯০ এই নাম্বারে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন..’।

পুলিশ সূত্রে জানা গেছে, এই তিনজনই কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে শহরের প্রিয়াঙ্গন মার্কেটের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ও রেড ক্রিসেন্টের সদস্য এমদাদুল হক শাহজাহানের ওপর হামলার অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তাদের গ্রেপ্তার করা যায়নি।

তবে অভিযুক্ত কিশোরদের ছবি ফেসবুকে প্রকাশ ও বিচারের আগেই পুলিশের পক্ষ থেকে ‘অপরাধী’ হিসেবে আখ্যা দেওয়া নিয়ে প্রশ্ন ওঠেছে।

এ প্রসঙ্গে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ সিলেটটুডেকে বলেন, তারা একটা মানুষকে মেরে ফেলতেছে, পুলিশ তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাবে না? ছবি প্রকাশ না করলে মানুষ এদের চিনবে কীভাবে?

তবে ছবি প্রকাশ করা তিনজন কিশোর নয় জানিয়ে ওসি বলেন, তাদের বয়স ২০/২২ বছর।

যদিও তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা নেই বলে জানিয়েছেন ওসি।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেনের সাথে বিকেলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন।

এ ব্যাপারে সচেতন নাগরিক কমিটি সিলেটের সভাপতি এডভোকেট শিরিন আক্তার সিলেটটুডেকে বলেন, আদালতে প্রমাণিত হওয়ার পূর্ব পর্যন্ত পুলিশ কাউকে অপরাধী বলতে পারে না। দুর্ধর্ষ আসামি না হলে ছবি প্রকাশ করাও উচিত নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে প্রিয়াঙ্গন মার্কেটের সামনে স্বেচ্ছাসেবক দল নেতা এমদাদুল হক শাহজাহানের ছেলের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে শাহজাহান নিজেও হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাঁকে সুনামগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলার ঘটনায় পূর্ব সুলতানপুরের সৈয়দ আলীর ছেলে জুনাব আলী (৫৫), তাঁর ছেলে শ্রাবণ (২১), হাছননগরের মুহিবুর রহমানের ছেলে সায়মন (২০) এবং সদর হাসপাতালের স্টাফ কোয়ার্টারের বাসিন্দা বুরহান উদ্দিনের ছেলে হিমেলসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জন জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তাদের অবস্থান বা পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পুলিশের দেওয়া ০১৩২০১২০৭৯০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd