• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হাসিনার আবেদন হাস্যকর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়েছে: স্পিকার সিলেটে আলোর উৎসবে পটকার ত্রাস, ক্ষোভ-বিরক্তি হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে সাফ খেলতে পরিবারসহ ঢাকায় হামজা চৌধুরী নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স দায়িত্বকে আমানত মনে করে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে -অ্যাডভোকেট জুবায়ের কুলাউড়ায় অভিযানের সময় বিজিবির ওপর হামলা, গুলি ছুড়ে প্রতিরোধ হিন্দুস্তান থেকে প্যারাশুটে নামবেন, না হেলিকপ্টারে: রিজভী জরিমানার টাকা দিলেন বিএনপি নেতা নাসিম, ২৩ বছর পর কারামুক্ত চা-শ্রমিক সাফ চ্যাম্পিয়নশিপ:মালদ্বীপকে উড়িয়ে সেমিফাইনালের পথে পাকিস্তান সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের

Reporter Name / ৩ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

5

হবিগঞ্জে গ্রাম্য গানের কোন আসরের অনুমোদন না দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জিকে গউছ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক।

সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমন দত্তের এলাকায় গানের আসরে আপত্তি নিয়ে সমালোচনার মধ্যে হুইপের পক্ষ থেকে এমন নির্দেশ এল।

আইনশৃঙ্খলা কমিটির সভায় গান বাজনা নিয়ে জিকে গউছ বলেন, গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি, আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া ৪ লক্ষ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করছে, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা যেন না শুনি। কোন জায়গায় মারামারি হইছে, খুন খারাবি হইছে এসব যেন না শুনি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোন কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোন অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।

তিনি বলেন, বাণিজ্যমেলা, শিল্পমেলা বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়ার আসর এসব যেন না হয়, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। দোকানে যারা আছে, নতুন করে মাঠে নিয়ে দোকানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকেই আমাকে বলে, পার্শ্ববর্তী জেলায় এসব হয়। আমি তাদের বলি, অন্য এলাকায় এসবের চাহিদা আছে। আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।

জিকে গউছ বলেন, আমি আজ ফরমালি ডিসি সাহেবকে অনুরোধ করব, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সে এলাকায় যেন এসব না শুনি। এমনিতেই নিষিদ্ধ সংগঠন, বট বাহিনী কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে, আর কোন সমস্যা যেন আমরা ডেকে না আনি।

সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd