• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নেতাকর্মীদের নিয়ে ৬ কিলোমিটার পথ হাঁটলেন প্রধানমন্ত্রী জাতি বড় হতাশায়, আল্লাহর দ্বীনের ভিত্তিতেই স্বস্তি ফেরানো সম্ভব ৭ নভেম্বরকে বিপ্লব বললেও চব্বিশকে স্বীকৃতি দিতে চায় না বিএনপি: হাসনাত আবদুল্লাহ অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ আন্তর্জতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো ইরানে ৯ নভেম্বর রাতে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ২৬৮ রানে পিছিয়ে থেকে সিলেটের দ্বিতীয় দিন শেষ বাংলাদেশের অসুস্থ হয়ে হাসপাতালে প্রবাসী কল্যাণমন্ত্রী, দেখতে গেলেন বাণিজ্যমন্ত্রী পরীক্ষা মিস করে সিলেট টেস্ট দেখতে গ্যালারিতে ভক্তরা শামসুন্নাহার যেভাবে হয়ে উঠলেন পরীমণি আজকের শিশু-কিশোররাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী মালেয়শিয়া বাংলাদেশ থেকে কর্মী যাবে ডিসেম্বরে: শ্রমমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১২৭২ টিলাগড় থেকে ২০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কাভার্ডভ্যান জব্দ, আটক ১ আমরা এখনও কাঙ্ক্ষিত শিক্ষার জায়গায় পৌঁছাতে পারিনি: বাহুবলে ববি হাজ্জাজ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি সিলেটে ধারালো সুইস গিয়ার চাকুসহ ছিনতাইকারী গ্রেফতার

অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর খোঁজ নিলেন জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

56

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপিকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মন্ত্রীকে দেখতে যান জামায়াতের একটি প্রতিনিধি দল। এ সময় নেতৃবৃন্দ মন্ত্রীর শয্যাপাশে কিছু সময় কাটান, তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সাথে চিকিৎসার বিষয়ে কথা বলেন। পরে নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় জামায়াত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসবেন।

উল্লেখ্য, এর আগে শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাৎক্ষণিকভাবে তাঁকে সিলেট নগরীর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd