• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সিলেট নগরীর যেসব বাসা-বাড়ির মালিককে তিন মাসের আল্টিমেটাম দিল সিসিক সিলেটে চুরি-ছিনতাই হওয়া ৪৪ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ শিক্ষিকা বিউটি পালের সাথে সংহতি, গানের ভিডিওতে সয়লাব ফেসবুক ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ ২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী কঙ্গোয় ‘দাবানলের’ মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ১৩০০ ছাড়াল ফয়জুল করীম ঢুকলেন, অনুসারীরা রইলেন বাইরে; ফটকেই আদায় করলেন নামাজ বিনামূল্যে ফেসবুকে মিলবে ভেরিফায়েড ব্যাজ, জেনে নিন পাওয়ার সহজ উপায় ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি জড়িত শফিকুল-নাহিদ-মামুনুল এক হলে, সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য: কর্ণেল অলি ‘ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করলে জনগণ আপনাদেরও সরিয়ে দেবে’ ৫০০ টাকা মজুরি ও ভূমির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের রাজপথ অবরোধ কুলাউড়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু শেখ হাসিনার ফাঁসি সোহরাওয়ার্দী উদ্যানে হতে হবে আসামে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১১ লাখের বেশি মানুষ বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নগরীতে ওসি পরিচয়ে ফোন করে টাকা দাবি, সতর্ক করলো এসএমপি লন্ডনের হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭

৮ কেন্দ্রে ‘খেঁজুর গাছে’ সিল মারার পাঁয়তারা চলছে: রুমিন ফারহানা

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

234

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীবের কর্মী-সমর্থকরা আশুগঞ্জ উপজেলার ৮টি ভোটকেন্দ্রে জোর করে খেঁজুর গাছ প্রতীকে সিল মারার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

এই আসনে রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বিএনপি জোটের প্রার্থী, জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ভোটে লড়ছেন ‘খেঁজুর গাছ’ প্রতীক নিয়ে।

রুমিন ফারহানা বলেন, ‘পুলিশ, সেনবাহিনী, ডিসিসহ সবার কাছে ৮টি কেন্দ্রের নাম পাঠিয়েছি। আমার নেতা-কর্মীরা কিছুটা প্রশাসনিক হেনস্থার শিকার হচ্ছেন। দুজন কর্মীকে পুলিশ গতকাল রাতে ধরে নিয়ে গেছে। রাতে ‘খেঁজুর গাছে’ সিল মারার পরিকল্পনা ছিল জেনে আমার কর্মীরা পাহারায় ছিল। কিন্তু কোনো অভিযোগ ছাড়াই তাদেরকে ধরা হয়েছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd